img

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত :  ০৮:১৯, ২৪ মে ২০২৬

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি।

আজ রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর

img

রাজধানীতে আবারও শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশিত :  ০৭:০৩, ২৪ মে ২০২৬

এবার রাজধানীর ভাষানটেকে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। 

গ্রেফতার হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় বসবাস করতেন।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে ২ থেকে ৩ দিন ধরে যৌনাঙ্গে ব্যাথার কথা বলে কান্নাকাটি করে। পরবর্তীতে শনিবার রাত ৮টার দিকে তার মেয়ে জানায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেন এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় মামলা দায়ের করেছেন। এরপর ওই রাতেই আসামি হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 

ভাষানটেক থানার ওসি আসলাম বলেন, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।  


বাংলাদেশ এর আরও খবর