img

ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ কর্তৃক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রকাশিত :  ০৯:১১, ২৪ মে ২০২৬

ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ কর্তৃক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার সিটি শাখার উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস্যকন্যা , জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ ইয়াওর মিয়া।

সভার শুরুতে ১৯৭১ সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা আত্নাহুতি দিয়েছেন , তাদের সকলের রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি গনী আহমেদ চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা আপতাব চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান, শেখ ইয়াওর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক কয়েছ কামালী, আনসার মিয়া, সাবেক ছাত্রনেতা আমীর আলী লিটন, রবিন আহমেদ, নুর আলম, মনির হাওলাদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটের যারা কেবিনেট সদস্য হলেন যারা

প্রকাশিত :  ০৯:৪৬, ২২ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:১৮, ২২ মে ২০২৬

লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটের যারা কেবিনেট সদস্য হয়েছেন তাদের কে কোন পজিশন পেয়েছেন তা ঘোষণা করেছেন টাওয়ার হ্যামলেটের চতুর্থবারের মতো নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফর রহমান।

গত ২০ মে, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদকে স্পিকার এবং লেন্সবারির কাউন্সিলর ইকবাল হোসেনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া মেয়রসহ দশজন কেবিনেটের নাম ঘোষণা করেছেন লুৎফর রহমান। এর মধ্যে ডেপুটি মেয়র হিসেবে আবারো পুনর্নির্বাচিত করা হয়েছে কাউন্সিলর মায়ুম মিয়া তালুকদারকে। তিনি কস্ট এন্ড লিভিং এন্ড ইকুয়ালিটি বিভাগেরও দায়িত্ব পালন করবেন। ফাইন্যান্সের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর আবু তালহা চৌধুরী। আর হাউজিংয়ের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর সাঈদ আহমদ।

পুলিশের তথা কমিউনিটি সেফটি বিভাগের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর কবির আহমদ। এনভায়রনমেন্টের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর সাফি আহমদ এবং কালচার অ্যান্ড লেজারের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর মিনারাউদ্দিন। এছাড়া হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর সাবিনা আক্তার। চিলড্রেন অ্যান্ড ইয়ুথ সার্ভিসের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর ফয়সল আহমদ এবং জব অ্যান্ড স্কিলের দায়িত্ব পেয়েছেন নতুন কাউন্সিলর সোনালি বেগম।

নির্বাহী মেয়র লুৎফর রহমান এ নিয়ে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের দশজন কেবিনেট মেম্বার পূর্ণ করলেন। নবগঠিত কেবিনেট সদস্যদের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মেয়র লুৎফর রহমান বলেন, যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তারা সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে টাওয়ার হ্যামলেটাসের সর্বস্তরের মানুষের সাথে কাজ করবেন এবং তাদের জীবনমান উন্নয়নে নিয়োজিত হবেন ।

কমিউনিটি এর আরও খবর