img

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত :  ১১:৩৭, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪২, ২২ জুন ২০২৬

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় সফল সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দালিয়ান হয়ে বেইজিংয়ে শুরু হবে তার চীন সফরের মূল আনুষ্ঠানিকতা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে চীনের দালিয়ানে পৌঁছাবেন। সেখানে তিনি দুই দিন অবস্থান করে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়ায় ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সফর করলেও, চীন সফরে এই বহরে আরও একজন নতুন সদস্য যোগ দিচ্ছেন বলে জানা গেছে।


জাতীয় এর আরও খবর

img

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

প্রকাশিত :  ১৭:৩৩, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৩৭, ২২ জুন ২০২৬

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাতে  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

জাতীয় এর আরও খবর