img

কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশিত :  ০৭:২৫, ২৬ জুলাই ২০২৬

কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।

২০১৮ সালে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু হলে একই বছরের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনবারের কাউন্সিলর একরামুল হক। ওই ঘটনার পর ‘ঠান্ডা মাথায়’ একরামুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী আয়েশা বেগম।

ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে একরামুলের স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। সেই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের সময় সেলফোনে রেকর্ডকৃত কথোপকথনের কিছু রক্ত হিম করা অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের দিয়েছিলেন তিনি। যার মধ্যে একটি রেকর্ডে বন্দুকের ট্রিগার টানার শব্দ শোনা যায়। এর পরপর গুলির শব্দ ও তারপর একজন মানুষের গোঙানির আওয়াজ পাওয়া যায়।


জাতীয় এর আরও খবর

img

এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান

প্রকাশিত :  ০৯:৪৩, ২৬ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের পুনরায় নিবন্ধনের নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম বোর্ড ব্যতীত) পদার্থবিজ্ঞান প্রথম, হিসাববিজ্ঞান প্রথম ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছিল।

স্থগিত হওয়া এসব পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুনরায় নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।


জাতীয় এর আরও খবর