img

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

প্রকাশিত :  ০৪:৪২, ১৬ আগষ্ট ২০২৬

 রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল। সেটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন কয়েকজন যাত্রী।

আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে ৩ জনের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয় যাদের মধ্যে ৩ জন মৃত ছিলেন। ১ জন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করেছি, পথিমধ্যে তিনি মারা গেছেন। অন্য দুজন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ বিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয় এর আরও খবর

img

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত :  ০৯:৫০, ১৬ আগষ্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

একই সঙ্গে দেশটিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লিকে তাগিদ দিয়েছে ঢাকা।

আজ রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথাটি জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। শহীদুল করিম বলেন, আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। 

জাতীয় এর আরও খবর