Logo

আন্তর্জাতিক অঙ্গনে সাবিলা নূর -The Asian Age

বিনোদন ডেস্ক ।। টিভি বিজ্ঞাপনে খুব একটা দেখা যায় না ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। পাঁচ-ছয় মাস আগে একটি বিদেশি পন্যের অনলাইন ভিডিও বিজ্ঞাপনে কাজ করে বেশ সারা ফেলে দেন সাবিলা। আর এর সূত্র ধরেই এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন পালক।

কারণ সেই পণ্যের পরিবেশক প্রতিষ্ঠানটি কিছু কাজের জন্য নতুন করে তার সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন। আর সেই চুক্তির প্রথম কাজ হিসেবে প্রথমবার আন্তর্জাতিক বিজ্ঞাপনে কাজ করলেন সাবিলা নূর। 

তিনি আন্তর্জাতিক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে মডেল। তবে পণ্যের নামটি তিনি চুক্তির শর্তের কারণে বলতে চাননি। শুধু জানিয়েছেন ঈদে পণ্যটি বাজারে আসবে, তখন বিজ্ঞাপনটি প্রকাশিত হলেই সব জানা যাবে।  

গত ২৭ ও ২৮ মার্চ দুবাইয়ে এর শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন সার্বিয়ার পরিচালক পিটার প্যাসিক। তিনি আমেরিকায় বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।

সাবিলা বলেন, ‘সার্বিয়া থেকে সিনেমাটোগ্রাফার, সহকারী পরিচালক ছিলেন সাউথ আফ্রিকা থেকে, মেকআপ আর্টিস্ট ছিলেন ভারত ও ব্রাজিল থেকে। আর আমার সঙ্গে দুবাইয়ের একজন সহশিল্পী ছিলেন।’

কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে সাবিলা বলেন, ‘খুবই ভালো। তবে তাদের সঙ্গে কাজ করে মনে হয়েছে আমরা যে খুব পিছিয়ে আছি, তা নয়।’