img

ফ্রান্সে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা

প্রকাশিত :  ০৫:৪১, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ফ্রান্সে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা

ফ্রান্সে সিলেট-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি সোমবার ফ্রান্সে বসবাসরত সিলেট-১ আসনের প্রবাসী নাগরিকদের উদ্যোগে প্যারিসের অভারভিলা এলাকার একটি অভিজাত হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন কাজী নজরুল সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক নজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন প্যারিস মহানগর যুবদলের নেতা গিয়াস আল মামুন।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নান্টু দাশের সভাপতিত্বে এবং ফ্রান্স যুবদলের সহ-সভাপতি মির্জা খালেদ ও জুবের আহমদ এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ বাপ্পির সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এই আয়োজনের জন্য প্রবাসী নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনী প্রচারণা সভায় আরো বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, ফ্রান্স বিএনপির অন্যতম নেতা ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপি নেতা আলতাফুর রহমান, ফ্রান্স জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, ফ্রান্স বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি রুবেল আহমেদ,ফ্রান্স বিএনপি নেতা মোজ্জাম্মিল আলী, মনোয়ার হোসেন মুজাহিদ, এনাম হোসেন, ফ্রান্স জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক কবি সোহেল আহমদ, ফ্রান্স বিএনপি নেতা আব্দুর রব রানা, তাজুল আহমেদ, জাসাস ফ্রান্সের সদস্য সচিব মেহেদী হাসান রনি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি তুহিন রেজা, বাসিত হোসাইন, সোহাগ আহমেদ, জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সুমন আমীন, দপ্তর সম্পাদক মাসুদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক কাওসার আহমেদ, মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কফিল হোসেন, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেব আহমেদ, হোসেন আহমেদ, ফ্রান্স যুবদলের রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক এজাজ খান, রুহুল আমিন, অলিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদ রামিম আহমেদ, সহ প্রচার সম্পাদক  আবু সুফিয়ান,স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন তাজউদ্দিন,আকবর হোসেন, হোসেন আহমেদ, বোরহান তালুকদার, আব্দুল জলিল, জামিল আহমেদ, মোহাম্মদ ফয়েজ, সুফিয়ান ও জুনেদ আহমেদ। এছাড়া ফ্রান্স বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী সমর্থক সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আলতাফুর রহমান।

img

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা

প্রকাশিত :  ১৮:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম আবারও বাড়ল। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। 

রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম কার্যকর হবে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে। ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হবে।

এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বাড়ল।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। 

লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ালে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দাম কার্যকর হলে পরিবহন, কৃষি ও পণ্য পরিবহনের ব্যয় বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের বাজারেও।

তেলের দাম বাড়ানোর পেছনে বিপিসির বড় আর্থিক চাপ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় কয়েক গুণ বেড়েছে। অন্যদিকে দেশে তুলনামূলক কম দামে তেল বিক্রি করায় বড় লোকসান গুনছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

এতে সংস্থাটির নিজস্ব তহবিল দ্রুত কমে এসেছে। তেল আমদানি স্বাভাবিক রাখতে সরকার এখন বিপিসিকে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপিসির ব্যাংক হিসাবে এখন প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা রয়েছে। এ অর্থ দিয়ে সেপ্টেম্বরের আমদানি ব্যয় মেটানো গেলেও অক্টোবরে তেল আমদানি অব্যাহত রাখতে অর্থসংকট তৈরি হতে পারে। 

বছরের শুরু থেকে তেলের দাম

চলতি বছরের শুরুতে জ্বালানি তেলের দাম দুই দফায় কমেছিল। ফেব্রুয়ারিতে ডিজেল ১০০, কেরোসিন ১১২, পেট্রল ১১৬ ও অকটেন ১২০ টাকা হয়। মার্চে দাম অপরিবর্তিত ছিল।

এপ্রিলে বড় ধরনের সমন্বয়ে ডিজেলের দাম ১৫ টাকা বা ১৫ শতাংশ, কেরোসিন ১৮ টাকা বা ১৬ দশমিক ০৭ শতাংশ, পেট্রল ১৯ টাকা বা ১৬ দশমিক ৩৮ শতাংশ এবং অকটেন ২০ টাকা বা ১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়ে।

জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনে আরও ৫ টাকা করে বাড়ানো হয়। এ বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৮৫, ৩ দশমিক ৭০ ও ৩ দশমিক ৫৭ শতাংশ। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।

বর্তমানে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটার। জানুয়ারির তুলনায় এখন ডিজেলের দাম ১২ দশমিক ৭৫ শতাংশ, কেরোসিন ১৮ দশমিক ৪২ শতাংশ, পেট্রল ১৮ দশমিক ৬৪ শতাংশ এবং অকটেন ১৮ দশমিক ৮৫ শতাংশ বেশি।

অর্থনীতি এর আরও খবর