img

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত :  ১০:৫৮, ৩১ জুলাই ২০২৫

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

মূলনীতি সুদহার অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে তবেই নীতি সুদহার কমানো হবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করা হয়। এতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত ৭ দশমিক ২ শতাংশ এবং আগামী জুন পর্যন্ত ৮ শতাংশ।

উল্লেখযোগ্যভাবে, আগের মুদ্রানীতিতে গত জুন পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ। তবে অর্জন হয়েছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশ।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি ধীরে-ধীরে কমছে। তবে এখন আমাদের কাঙ্খিত মাত্রায় আসেনি। আমাদের লক্ষ্য মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। মূল্যস্ফীতি কমে গত জুনে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। বিনিময় হার স্থিতিশীল থাকা এবং উৎপাদন ভালো হওয়ায় এটা কমছে। চাল ছাড়া সব পণ্যের দর স্থিতিশিল রয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতায় ৪ শতাংশ প্রবৃদ্ধি খারাপ না। একটা বিষয় মাথায় রাখতে হবে- প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশিলতা একটা বড় বিষয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। তাদের সঞ্চয় সম্পূর্ণ নিরাপদ। এবার বড় আকারে সার্জারি করা হবে। সরকার বড় অংকের তহবিল যোগান দেবে। মুনাফাসহ সেই টাকা ফেরত নিতে পারবে সরকার।’

নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক আপাতত প্রধান নীতি সুদহার (রেপো) ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। মূলত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারি সিকিউরিটিজ বন্ধক রেখে রেপোর বিপরীতে স্বল্পমেয়াদি ঋণ নেয়। 

অন্যদিকে, নতুন মুদ্রানীতিতে আন্তঃব্যাংক ধার নেওয়ার ক্ষেত্রে নীতি সুদহার স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ অপরিবর্তিত থাকছে। আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮ শতাংশই থাকছে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা রাখার ক্ষেত্রে এ সুদহার প্রযোজ্য হয়। চলতি অর্থবছরের বাজেটে আগামী বছরের জুন নাগাদ গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।

চলতি অর্থবছরের মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা সামান্য বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ ধরা হয়েছে। গত জুন পর্যন্ত মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৪০ শতাংশ ছিল। তবে অর্জিত হয়েছে ৭ শতাংশ। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৮ দশমিক ১০ শতাংশ। গত অর্থবছর ১৮ দশমিক ১০ শতাংশ ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলনের বিপরীতে অর্জিত হয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

 


img

আরো ১১ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১২:২২, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪২, ১৯ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১১টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক ।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট প্রথম প্রান্তিক এবং রংপুর ফাউন্ড্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ) ও আনলিমা ইয়ার্ন তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:

২৩ এপ্রিল, (বৃহস্পতিবার):  হাইডেলবার্গ সিমেন্ট, বিকাল ৩:১৫ টায়।

                                             সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকাল ৪:০০ টায়।

২৫ এপ্রিল (শনিবার):   আনলিমা ইয়ার্ন, দুপুর ১২:০০ টায়।

২৭ এপ্রিল ( সোমবার): এনসিসি ব্যাংক, দুপুর ২:৫০ টায়।

                                    এএমসিএল (প্রাণ), বিকাল ৩:০০ টায়

                                    রংপুর ফাউন্ড্রি, বিকাল ৪:০০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিকাল ৩:০০ টায়

                                    জেএমআই হসপিটাল, বিকাল ৪:০০ টায়

২৯ এপ্রিল ( বুধবার):  মেঘনা কনডেন্স মিল্ক : দুপুর ২:৩৫ টায়

                                  মেঘনা পেট, বিকেল ৩:০০ টায়

৩০ এপ্রিল ( বৃহস্পতিবার): মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : দুপুর ২:৪৫ টায়

অর্থনীতি এর আরও খবর