img

কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর

প্রকাশিত :  ০৬:৩৩, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

 কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সতর্ক করেছেন যে, কর আদায় না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে সরকারের ব্যাংকঋণের ওপর নির্ভরতা আবার বাড়বে, যা মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে।

ড. আহসান এইচ মনসুর জানান, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রয়োজন। সব কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংককেও চাপে থাকতে হয়, আশাকরি নির্বাচনী প্রতিশ্রুতিতে আর্থিকখাত নিয়ে সংস্কারের বিষয়ে দলগুলাে কথা রাখবেন।

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত পূরণ করেছে জানিয়ে গভর্নর বলেন, চার বছরে আইএমএফ যে ঋণ দেয়ার কথা তার থেকে বেশি ডলার রিজার্ভে কেনা হয়েছে। অন্যের মুখাপেক্ষী আমরা থাকতে চাই না। 

চলতি অর্থবছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গত ১ বছরে ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি।

দেশের রেমিট্যান্স প্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, রেমিট্যান্সের প্রবাহ ১৮ শতাংশের বেশি।  চলতি অর্থবছর ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে আসতে পারে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হারে কিছু ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা বেসরকারি খাতে ঋণ দেয়ার পরিবর্তে তাদের অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বেশি আগ্রহী হচ্ছে। এতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের গতিশীলতা বৃদ্ধি ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে, মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডোরের আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার কার্যক্রম আরও গতিশীল এবং তারল্য ব্যবস্থাপনা আরও বেশি সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা-স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি শতকরা ৮ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৫০ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি বিদ্যমান শতকরা ১১.৫০ শতাংশে এবং ওভার নাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে। নতুন এই সিদ্ধান্ত আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

img

আরো ২৭ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১৩:০৯, ২১ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২৭টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানিগুলো হলো- বাটা সু, ম্যারিকো বাংলাদেশ, এনভয় টেক্সটাইল, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, লুবরেফ বিডি, ব্যাংক এশিয়া, তাল্লু স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইল, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ইফাদ অটোস, মালেক স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, তাকাফুল ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, ইনটেক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনিক হোটেল এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এছাড়া, ম্যারিকো বাংলাদেশ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

 অপরদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তাকাফুল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সিটি ব্যাংক প্রথম প্রান্তিক এবং এনভয় টেক্সটাইল, লুবরেফ বিডি, তাল্লু স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইল, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ইফাদ অটোস, মালেক স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মতিন স্পিনিং, ইনটেক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনিক হোটেল তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এই তথ্য সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৫ এপ্রিল (শনিবার): কে অ্যান্ড কিউ— বিকাল ৩:৩০ টায়

                                 ২৬ এপ্রিল (রোববার)

                                 এনভয় টেক্সটাইল— বিকাল ৩:০০ টায়

                                 অগ্নী সিস্টেমস— বিকাল ৩:৩০ টায়

                                 ইনটেক— বিকাল ৩.৩০ টায়

২৭ এপ্রিল ( সোমবার): প্যারামাউন্ট ইন্স্যুরেন্স— দুপুর ২:৩০ টায়

                                    বিকন ফার্মা— বিকাল ৩:০০ টায়

                                   ইউনিক হোটেল— বিকাল ৩:০০ টায়

                                   সিভিও পেট্রোকেমিক্যাল— বিকাল ৩:৩০ টায়

                                  ইস্টার্ন লুব্রিক্যান্টস— বিকাল ৪:০৫ টায়

                                   মতিন স্পিনিং— বিকাল ৪:৩০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): রেনউইক যজ্ঞেশ্বর— দুপুর ২:০০ টায়

                                    বাটা সু— দুপুর ২:৩০ টায়

                                    ওয়ান ব্যাংক— বিকাল ৩:০০ টায়

                                   আইপিডিসি— বিকাল ৩:০০ টায়

                                   লুবরেফ বিডি— বিকাল ৩:০০ টায়

                                   মিডল্যান্ড ব্যাংক— বিকাল ৪:০০ টায়

                                   আইসিবি— বিকাল ৪:৩০ টায়

২৯ এপ্রিল (বুধবার):  তাল্লু স্পিনিং— দুপুর ২:০০ টায়

                                 মালেক স্পিনিং— দুপুর ২:৩০ টায়

                                 সিটি ব্যাংক— বিকাল ৩:০০ টায়

                                 রহিম টেক্সটাইল— বিকাল ৩:১৫ টায়

                                 ব্যাংক এশিয়া — বিকাল ৩:৩০ টায়

                                ইফাদ অটোস— বিকেল ৩:৩০ টায়

                                মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক— বিকাল ৪:০০ টায়

                               কুইন সাউথ টেক্সটাইল— বিকাল ৪:০০ টায়

                               তাকাফুল ইন্স্যুরেন্স— বিকাল ৪:০০ টায়

                               ম্যারিকো বাংলাদেশ— বিকেল ৫:০০ টায়

অর্থনীতি এর আরও খবর