img

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

প্রকাশিত :  ১২:২০, ০৬ এপ্রিল ২০২৬

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে। 

আজ সোমবার (৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং দুটিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও, এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভেন্যু পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর বর্তমান কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একনেক বৈঠক উপলক্ষে পরিকল্পনা কমিশন চত্বরে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ করা হয়েছিল। রাস্তা সংস্কার ও নতুন গাছ লাগিয়ে এলাকাটি গোছানো হলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর এটিই ছিল উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে গঠিত এই শীর্ষ কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা।

img

আরো ২৭ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১৩:০৯, ২১ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২৭টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানিগুলো হলো- বাটা সু, ম্যারিকো বাংলাদেশ, এনভয় টেক্সটাইল, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, লুবরেফ বিডি, ব্যাংক এশিয়া, তাল্লু স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইল, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ইফাদ অটোস, মালেক স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, তাকাফুল ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, ইনটেক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনিক হোটেল এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এছাড়া, ম্যারিকো বাংলাদেশ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

 অপরদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তাকাফুল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সিটি ব্যাংক প্রথম প্রান্তিক এবং এনভয় টেক্সটাইল, লুবরেফ বিডি, তাল্লু স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইল, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ইফাদ অটোস, মালেক স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মতিন স্পিনিং, ইনটেক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনিক হোটেল তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এই তথ্য সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৫ এপ্রিল (শনিবার): কে অ্যান্ড কিউ— বিকাল ৩:৩০ টায়

                                 ২৬ এপ্রিল (রোববার)

                                 এনভয় টেক্সটাইল— বিকাল ৩:০০ টায়

                                 অগ্নী সিস্টেমস— বিকাল ৩:৩০ টায়

                                 ইনটেক— বিকাল ৩.৩০ টায়

২৭ এপ্রিল ( সোমবার): প্যারামাউন্ট ইন্স্যুরেন্স— দুপুর ২:৩০ টায়

                                    বিকন ফার্মা— বিকাল ৩:০০ টায়

                                   ইউনিক হোটেল— বিকাল ৩:০০ টায়

                                   সিভিও পেট্রোকেমিক্যাল— বিকাল ৩:৩০ টায়

                                  ইস্টার্ন লুব্রিক্যান্টস— বিকাল ৪:০৫ টায়

                                   মতিন স্পিনিং— বিকাল ৪:৩০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): রেনউইক যজ্ঞেশ্বর— দুপুর ২:০০ টায়

                                    বাটা সু— দুপুর ২:৩০ টায়

                                    ওয়ান ব্যাংক— বিকাল ৩:০০ টায়

                                   আইপিডিসি— বিকাল ৩:০০ টায়

                                   লুবরেফ বিডি— বিকাল ৩:০০ টায়

                                   মিডল্যান্ড ব্যাংক— বিকাল ৪:০০ টায়

                                   আইসিবি— বিকাল ৪:৩০ টায়

২৯ এপ্রিল (বুধবার):  তাল্লু স্পিনিং— দুপুর ২:০০ টায়

                                 মালেক স্পিনিং— দুপুর ২:৩০ টায়

                                 সিটি ব্যাংক— বিকাল ৩:০০ টায়

                                 রহিম টেক্সটাইল— বিকাল ৩:১৫ টায়

                                 ব্যাংক এশিয়া — বিকাল ৩:৩০ টায়

                                ইফাদ অটোস— বিকেল ৩:৩০ টায়

                                মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক— বিকাল ৪:০০ টায়

                               কুইন সাউথ টেক্সটাইল— বিকাল ৪:০০ টায়

                               তাকাফুল ইন্স্যুরেন্স— বিকাল ৪:০০ টায়

                               ম্যারিকো বাংলাদেশ— বিকেল ৫:০০ টায়

অর্থনীতি এর আরও খবর