img

সাময়িকভাবে বন্ধ হচ্ছে দুবাইয়ের আইকনিক হোটেল ‘বুর্জ আল আরব’

প্রকাশিত :  ১২:৪৪, ১৬ এপ্রিল ২০২৬

সাময়িকভাবে বন্ধ হচ্ছে দুবাইয়ের আইকনিক হোটেল ‘বুর্জ আল আরব’

মো: ফেরদৌস আহমাদ

দুবাইয়ের আকাশচুম্বী স্থাপত্য ও বিলাসের অনন্য প্রতীক ‘বুর্জ আল আরব’ বড় ধরনের সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে। জুমেইরাহ গ্রুপের মালিকানাধীন এই বিশ্বখ্যাত হোটেলটি অন্তত ১৮ মাস বা দেড় বছর পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে না বলে জানানো হয়েছে। ১৯৯৯ সালে যাত্রা শুরুর পর দীর্ঘ ২৬ বছরের ইতিহাসে এটিই হতে যাচ্ছে হোটেলটির প্রথম এবং সবচেয়ে বড় সংস্কার কার্যক্রম।

হোটেলটির মালিক জুমেইরাহ গ্রুপ এক বিবৃতিতে জানায়, সংস্কার কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এই মেগা প্রকল্পের নকশা ও অভ্যন্তরীণ কারুকাজের তত্ত্বাবধান করবেন প্যারিসভিত্তিক প্রখ্যাত ইন্টেরিয়র স্থপতি ত্রিস্তান অর। তবে সংস্কার চলাকালীন হোটেলের পুরো কার্যক্রম কি সম্পূর্ণ বন্ধ থাকবে, নাকি আংশিকভাবে চালু থাকবে—সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

হঠাৎ সৌদিতে পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন, ঘটনা কী?

হোটেলের একজন কর্মীর বরাতে জানা গেছে, যাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল, তাদের জুমেইরাহ গ্রুপের কাছাকাছি অন্যান্য বিলাসবহুল হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কারের জটিলতার ওপর ভিত্তি করে বন্ধ থাকার এই দেড় বছরের সময়সীমা আরও বাড়তে বা কমতে পারে।

পালতোলা নৌকার আদলে তৈরি ৩২১ মিটার উচ্চতার এই হোটেলটি দুবাইয়ের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ। জুমেইরাহ গ্রুপের সবচেয়ে দামি এই সম্পত্তিটি বিশ্বজুড়ে ‘সেভেন স্টার’ হোটেল হিসেবেই সমধিক পরিচিত।

উল্লেখ্য, গত মার্চের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে হোটেলের বাইরের অংশে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে জুমেইরাহ গ্রুপ জানিয়েছে, এই দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার কাজটির সঙ্গে ড্রোন হামলার ঘটনার কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি অনেক আগে থেকেই পরিকল্পিত একটি প্রকল্প ছিল।

img

আরো ২৭ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১৩:০৯, ২১ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২৭টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানিগুলো হলো- বাটা সু, ম্যারিকো বাংলাদেশ, এনভয় টেক্সটাইল, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, লুবরেফ বিডি, ব্যাংক এশিয়া, তাল্লু স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইল, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ইফাদ অটোস, মালেক স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, তাকাফুল ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, ইনটেক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনিক হোটেল এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এছাড়া, ম্যারিকো বাংলাদেশ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

 অপরদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তাকাফুল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সিটি ব্যাংক প্রথম প্রান্তিক এবং এনভয় টেক্সটাইল, লুবরেফ বিডি, তাল্লু স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইল, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ইফাদ অটোস, মালেক স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মতিন স্পিনিং, ইনটেক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনিক হোটেল তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এই তথ্য সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৫ এপ্রিল (শনিবার): কে অ্যান্ড কিউ— বিকাল ৩:৩০ টায়

                                 ২৬ এপ্রিল (রোববার)

                                 এনভয় টেক্সটাইল— বিকাল ৩:০০ টায়

                                 অগ্নী সিস্টেমস— বিকাল ৩:৩০ টায়

                                 ইনটেক— বিকাল ৩.৩০ টায়

২৭ এপ্রিল ( সোমবার): প্যারামাউন্ট ইন্স্যুরেন্স— দুপুর ২:৩০ টায়

                                    বিকন ফার্মা— বিকাল ৩:০০ টায়

                                   ইউনিক হোটেল— বিকাল ৩:০০ টায়

                                   সিভিও পেট্রোকেমিক্যাল— বিকাল ৩:৩০ টায়

                                  ইস্টার্ন লুব্রিক্যান্টস— বিকাল ৪:০৫ টায়

                                   মতিন স্পিনিং— বিকাল ৪:৩০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): রেনউইক যজ্ঞেশ্বর— দুপুর ২:০০ টায়

                                    বাটা সু— দুপুর ২:৩০ টায়

                                    ওয়ান ব্যাংক— বিকাল ৩:০০ টায়

                                   আইপিডিসি— বিকাল ৩:০০ টায়

                                   লুবরেফ বিডি— বিকাল ৩:০০ টায়

                                   মিডল্যান্ড ব্যাংক— বিকাল ৪:০০ টায়

                                   আইসিবি— বিকাল ৪:৩০ টায়

২৯ এপ্রিল (বুধবার):  তাল্লু স্পিনিং— দুপুর ২:০০ টায়

                                 মালেক স্পিনিং— দুপুর ২:৩০ টায়

                                 সিটি ব্যাংক— বিকাল ৩:০০ টায়

                                 রহিম টেক্সটাইল— বিকাল ৩:১৫ টায়

                                 ব্যাংক এশিয়া — বিকাল ৩:৩০ টায়

                                ইফাদ অটোস— বিকেল ৩:৩০ টায়

                                মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক— বিকাল ৪:০০ টায়

                               কুইন সাউথ টেক্সটাইল— বিকাল ৪:০০ টায়

                               তাকাফুল ইন্স্যুরেন্স— বিকাল ৪:০০ টায়

                               ম্যারিকো বাংলাদেশ— বিকেল ৫:০০ টায়

অর্থনীতি এর আরও খবর