img

ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:২৩, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৫, ২২ এপ্রিল ২০২৬

ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত

ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে এপ্রিল মঙ্গলবার বিকেলে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন।

সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজের সঞ্চালনায় সভায় আলোচ্য বিষয় ছিল আগামী ২৬শে এপ্রিল রবিবার নতুন কমিটির অভিষেক ও গানে গানে বৈশাখী অনুষ্ঠান পালন করা।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা,উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,পল্লব সরকার,শেখ শফিকুর রহমান,মাহমুদুল হাসান,গোলাম রব্বানী বেলাল,মেহেদী কাবুল,রুপচান মিয়া,মোশাররফ শিকদার,আল মামুন সরকার,ফাহমিনা পারভীন,শারমিন রহমান,মার্গারেট মল্লিক প্রমুখ।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় ঐদিন নতুন কার্যকরী কমিটি অভিষেকের মাধ্যমে কার্যভার গ্রহণ করবে।সবশেষে সভাপতি সাইদুর রহমান লিংকন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

img

যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

প্রকাশিত :  ১৮:০৯, ২২ এপ্রিল ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (২২ এপ্রিল) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে আনুমানিক ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) এবং সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার আনুমানিক বাজারমূল্য ১,৯৩,৪২,০১১/- (এক কোটি তিরানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার এগার) টাকা।

আটককৃত ব্যক্তি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরে যাতায়াত করেছেন। সর্বশেষ তিনি গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের মুম্বাই থেকে দুবাই গমন করেন এবং পরবর্তীতে দুবাই হয়ে ঢাকায় এসে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।

বর্তমানে জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিজিবি সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ঘোষিত \'জিরো টলারেন্স\' নীতির যথাযথ বাস্তবায়নে দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ ও প্রস্তুত রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।