img

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

প্রকাশিত :  ১১:১৮, ২১ এপ্রিল ২০২৬

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় তিনজনকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। পুলিশ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।  

তারা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। 

আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন যুগান্তরকে জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ উদ্ধার করেন। যেখানে আমার এক ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। 

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে আমি টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

img

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত :  ১১:১০, ২১ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে  দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

মামলার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, ধর্মীয় একটি স্থানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে উল্লেখ করা হয়, যা মানহানিকর বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়। তার দাবি, সমন জারির পরও আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বাংলাদেশ এর আরও খবর