img

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ০৯:৪১, ২৬ এপ্রিল ২০২৬

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে ।

আজ রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, আজকে একনেক সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।

তিনি বলেন, একটা সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল যে যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়ে; সেইসব প্রকল্পকে আমারা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসছে যে সেগুলোর হয়তো প্রয়োজন নেই। 

জোনায়েদ সাকি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। যে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতি চিন্তা করা হয়েছে, বর্তমান সরকারকে তার যে নির্বাচনী ইশতেহার পরিকল্পনা সবগুলোর সঙ্গে সামঞ্জস্য কিনা? এই সব দিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

img

আরো ৫০ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১৫:৫৪, ২৬ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫০টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, জুট স্পিনার্স, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইনফরমেশন সার্ভিসেস, এমবি ফার্মা, কোহিনুর কেমিক্যাল, সিনোবাংলা, সামিট পাওয়ার, যমুনা ব্যাংক, ফার্মা এইডস, ভিএফএস থ্রেড, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, ক্রাউন সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইস্টার্ন হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, দুলামিয়া কটন, এএমজেএল বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, বেঙ্গল উইন্ডসোর, খুলনা পাওয়ার কোম্পানি, ডেসকো, পেনিনসুলা, জেনেক্স ইনফোসিস, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, একমি পেস্টিসাইডস, মেঘনা সিমেন্ট, ফেডারেল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিডি থাই ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, জিবিবি পাওয়ার, জিকিউ বলপেন, প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স ট্যানারি এবং কপারটেক।

কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ও ফেডারেল ইন্স্যুরেন্স৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ফেডারেল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংক প্রথম প্রান্তিক এবং ডমিনেজ স্টিল, জুট স্পিনার্স, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইনফরমেশন সার্ভিসেস, এমবি ফার্মা, কোহিনুর কেমিক্যাল, সিনোবাংলা, সামিট পাওয়ার, ফার্মা এইডস, ভিএফএস থ্রেড, স্কয়ার ফার্মা, ক্রাউন সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইস্টার্ন হাউজিং, স্কয়ার টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, দুলামিয়া কটন, এএমজেএল বিডি, মেঘনা পেট্রোলিয়াম, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, বেঙ্গল উইন্ডসোর, খুলনা পাওয়ার কোম্পানি, ডেসকো, পেনিনসুলা, জেনেক্স ইনফোসিস, টেকনো ড্রাগস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, একমি পেস্টিসাইডস, মেঘনা সিমেন্ট, ফাইন ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিডি থাই ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, জিবিবি পাওয়ার, জিকিউ বলপেন, প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স ট্যানারি এবং কপারটেক তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৮ এপ্রিল (মঙ্গলবার)

ডমিনেজ স্টিল— দুপুর ২:০০ টায়

জুট স্পিনার্স— বিকাল ৩:০০ টায়

নাহি অ্যালুমিনিয়াম— বিকাল ৩:০০ টায়

বিবিএস— বিকাল ৩:৩০ টায়

বিবিএস ক্যাবলস— বিকাল ৪:০০ টায়

ইনফরমেশন সার্ভিসেস— বিকাল ৪:০০ টায়

২৯ এপ্রিল (বুধবার)

এমবি ফার্মা— দুপুর ২:৩০ টায়

কোহিনুর কেমিক্যাল— দুপুর ২:৩০ টায়

সিনোবাংলা— দুপুর ২:৩০ টায়

সামিট পাওয়ার— দুপুর ২:৪৫ টায়

যমুনা ব্যাংক— বিকাল ৩:০০ টায়

ফার্মা এইডস— বিকাল ৩:০০ টায়

ভিএফএস থ্রেড— বিকাল ৩:০০ টায়

স্কয়ার ফার্মা— বিকাল ৩:০০ টায়

আইএফআইসি ব্যাংক— বিকাল ৩:০০ টায়

ক্রাউন সিমেন্ট— বিকাল ৩:০০ টায়

গ্লোবাল হেভি কেমিক্যাল— বিকাল ৩:০০ টায়

ইউনাইটেড পাওয়ার জেনারেশন— বিকাল ৩:০০ টায়

ইস্টার্ন হাউজিং— বিকাল ৩:৩০ টায়

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স— বিকাল ৩:৩০ টায়

স্কয়ার টেক্সটাইল— বিকাল ৩:৩০ টায়

কেডিএস এক্সেসরিজ— বিকাল ৩:৩০ টায়

দুলামিয়া কটন— বিকাল ৩:৩০ টায়

এএমজেএল বিডি— বিকাল ৪:০০ টায়

শাহজালাল ইসলামী ব্যাংক— বিকাল ৪:০০ টায়

মেঘনা পেট্রোলিয়াম— বিকাল ৪:০০ টায়

ড্রাগন সোয়েটার— বিকাল ৪:০০ টায়

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো— বিকাল ৪:০০ টায়

বেঙ্গল উইন্ডসোর— বিকাল ৪:০০ টায়

খুলনা পাওয়ার কোম্পানি— বিকাল ৪:৩০ টায়

ডেসকো— বিকাল ৪:৩০ টায়

পেনিনসুলা— বিকাল ৪:৩০ টায়

জেনেক্স ইনফোসিস— বিকাল ৫:০০ টায়

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স— বিকাল ৫:০০ টায়

টেকনো ড্রাগস— বিকাল ৫:৩০ টায়

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড— সন্ধ্যা ৬:০০ টায়

৩০ এপ্রিল (বৃহস্পতিবার)

একমি পেস্টিসাইডস— দুপুর ২:৩০ টায়

মেঘনা সিমেন্ট— দুপুর ২:৩০ টায়

রিলায়েন্স ইন্স্যুরেন্স— দুপুর ২:৩০ টায়

ট্রাস্ট ব্যাংক— দুপুর ২:৩০ টায়

ফেডারেল ইন্স্যুরেন্স— দুপুর ২:৩৫ টায়

ফাইন ফুডস— বিকাল ৩:০০ টায়

বসুন্ধরা পেপার মিলস— বিকাল ৩:০০ টায়

বিডি থাই ফুড— বিকাল ৩:০০ টায়

লিগ্যাসি ফুটওয়্যার— বিকাল ৩:৩০ টায়

জিবিবি পাওয়ার— বিকাল ৩:০০ টায়

জিকিউ বলপেন— বিকাল ৪:০০ টায়

প্যারামাউন্ট টেক্সটাইল— বিকাল ৪:০০ টায়

এপেক্স ট্যানারি— বিকাল ৪:০০ টায়

কপারটেক— বিকাল ৫:৪৫ টায়