img

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা

প্রকাশিত :  ০৮:৪৬, ২২ জুন ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি, শ্রমবাজারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  আজ সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের বিষয়টি স্মরণ করেন তারেক রহমান।

এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজারসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে।’

তারেক রহমান জানান, রোহিঙ্গা ইস্যুতে সংকট বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধনে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। মধ্যহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করবেন।

 


জাতীয় এর আরও খবর

img

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

প্রকাশিত :  ১৭:৩৩, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৩৭, ২২ জুন ২০২৬

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাতে  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

জাতীয় এর আরও খবর