img

শেয়ারবাজারকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার ৫ কঠোর নির্দেশনা

প্রকাশিত :  ১৩:০৯, ১১ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:১০, ১১ মে ২০২৫

শেয়ারবাজারকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার ৫ কঠোর নির্দেশনা

দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও বাজারকে শক্তিশালী করতে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনাগুলো দেন তিনি।

বৈঠকে দেওয়া প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনার মধ্যে রয়েছে—১. বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেসব কোম্পানিকে দ্রুত বাজারে আনার ব্যবস্থা গ্রহণ করা। ২. বেসরকারি খাতের ভালো ও বড় বড় কোম্পানিকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ নেওয়া। ৩. পুঁজিবাজার সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া। ৪. পুঁজিবাজার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম–দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। ৫. বড় বড় কোম্পানি যাতে ব্যাংকঋণের বদলে শেয়ারবাজারের মাধ্যমে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

গত আগস্টে অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার নিয়ে এটিই প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার দেওয়া ৫টি নির্দেশনার কথা সাংবাদিকদের অবহিত করেন।

img

আজ (২২ সেপ্টেম্বর) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ১৪:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৪৮ কোটি ৪২ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৬৪টি লেনদেনে ৬৯ লাখ ৯১ হাজার ১১৬টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির, যার পরিমাণ ১৭ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যার লেনদেনের পরিমাণ ১৪ কোটি ৮৬ লাখ ১৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা পিএলসি, যার ৪ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৪ কোটি ৫ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

অর্থনীতি এর আরও খবর