img

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনে বিক্ষোভ

প্রকাশিত :  ০৮:১০, ১৫ মে ২০২৫

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনে বিক্ষোভ

আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হলেও এখনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। তাঁকে শপথ পড়ানোর দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। দ্রুত শপথের ব্যবস্থা না করলে জনগণ মেয়র হিসেবে শপথ পড়াবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ থেকে।

এই কর্মসূচিতে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এসে জড়ো হতে থাকেন নগর ভবনের সামনে। তারা স্লোগান দেন নগর ভবন এলাকায়। বিক্ষুব্ধদের দাবি, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

বক্তারা বলেন, সরকার যদি ইশরাক হোসেনকে শপথ পড়াতে এখনও গড়িমসি করে, তাইলে এবার আর তাদের শপথ আয়োজনের অপেক্ষা করবেন না। এবার জনগণ নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবেন। একদিন আগে বুধবারও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগরভবনের ভেতরে-বাইরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।

২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেট প্রকাশ করেছে ইসি। এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

জাতীয় এর আরও খবর

img

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

প্রকাশিত :  ১২:৪৭, ১২ এপ্রিল ২০২৬

ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন । তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।”