img

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

প্রকাশিত :  ১২:০১, ০১ ডিসেম্বর ২০২৫

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘একটি ৩ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও পাঁচটি ইউনিট গিয়ে পৌঁছায়।’

আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

অর্থনীতি এর আরও খবর

img

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

প্রকাশিত :  ১০:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  বিস্তারিত আসছে...

বিস্তারিত আসছে...