img

মারাত্মক যৌন বিকারগ্রস্ত ইসকন নেতা চিন্ময় নিয়মিত শিশু নিপীড়ন করতেন

প্রকাশিত :  ২০:১৭, ২৭ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ২১:০৯, ২৭ নভেম্বর ২০২৪

মারাত্মক যৌন বিকারগ্রস্ত ইসকন নেতা চিন্ময় নিয়মিত শিশু নিপীড়ন করতেন

শিশুদের যৌন নিপীড়নের দায়ে ২০২৩ সালে ইসকন নেতা ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রটেকশন অফিস। এমন একটা চিঠি একুশে টেলিভিশনে হাতে এসেছে। 

ওই চিঠি থেকে জানা গেছে, ইসকন নেতা ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ‘যৌন বিকারগ্রস্ত’ মানুষ।  পুণ্ডরীক ধামের ছেলেশিশুদের তিনি নানাভাবে যৌনি নিপীড়ন করেন। 

এছাড়া সম্প্রতি একুশে টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। যাতে দেখা যায়, শিশু শিক্ষার্থীদের সঙ্গে চিন্ময় ব্রহ্মচারীর  অন্তরঙ্গ কিছু দৃশ্য। 

জানা গেছে, এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী।     

এদিকে ২০২৩ সালের ৬ অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য ধর্মীয় কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয়। 

ইসকন ও চিন্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি একুশে টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে ক্ষিপ্ত হন চিন্ময় ব্রহ্মচারীর সমর্থক গোষ্ঠী। তারা একশে টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন। 

অন্যদিকে গত ৫ আগস্টের পর নানা কর্মকাণ্ডে ইসকনের বিরুদ্ধে সোচ্চার হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি নানা অনিয়ম আর অভিযোগের আঙ্গুল তোলেন ইসকনের বিরুদ্ধে। তিনি ইসকনের দেশবিরোধী তৎপরতা নিয়ে অভিযোগ করেন। 

এতে ক্ষিপ্ত হন ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারী ও ইসকন সমর্থকরা। মাহমুদুর রহমানের ওই বক্তব্য প্রত্যাহার ও তাকে নিঃশর্ত ক্ষমা চোইতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলেন চিন্ময় ব্রহ্মচারী। তবে এরপর ওই বিষয়ে চিন্ময় ব্রহ্মচারী ও ইসকনের কাউকে আর কথা বলতে শোনা যায়নি।  

img

ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার

প্রকাশিত :  ১৩:৪২, ২৬ জুলাই ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, কচুরিপানা আঁকড়ে ধরে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ভেসে যান তিনি। ফরিদপুরের কবিরপুর চর এলাকায় ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। আজ রোববার তাঁকে পরিবারের কাছে দেওয়া হয়।

এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী \'কুমিল্লা\' ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেন লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ ঝাউচরের বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী।

কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার পর ফেরির এক কর্মী তাকে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফেরি থামিয়ে সার্চলাইটের সাহায্যে খোঁজাখুঁজি করা হলেও তাকে তখন পাওয়া যায়নি। ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন।

 


বাংলাদেশ এর আরও খবর