img

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত :  ০৮:১৫, ১৯ জুলাই ২০২৬

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

বাংলাদেশ এর আরও খবর

img

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

প্রকাশিত :  ০৮:০৯, ১৯ জুলাই ২০২৬

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটি একদম নতুন। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ এর আরও খবর