img

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত :  ০৭:২৫, ০৬ জুলাই ২০২৬

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মৌসুমি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে।

নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্কতার সঙ্গে অবস্থান করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ এর আরও খবর

img

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:২৫, ০৬ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৫০, ০৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের বার্ষিক বনভোজন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই জুন রবিবার নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কান্টির কিংসল্যান্ড পয়েন্ট পার্কে দিনব্যাপী বার্ষিক বনভোজন ২০২৬ ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।

বনভোজন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার অধিবাসীরা নিউইয়র্ক শহরের নানান স্থান থেকে কিংসল্যান্ড পার্কে সকাল থেকে জড়ো হন।বনভোজনে আগতদের জন্য ২টি স্কুল বাসের ব্যবস্থা ছিল।বাসগুলি জ্যাকসন হাইটস,জ্যামাইকা,পার্কচেস্টার ও টুওফাইভ এলাকা থেকে বনভোজন স্থানে যাতায়াত করেন।

বনভোজন অনুষ্ঠানের দিনের কর্মসূচী শুরু হয় সকালের নাস্তা করার মধ্যদিয়ে।সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি ওয়াছি চৌধুরী উপস্থিত সকল অতিথিদের নিয়ে বার্ষিক বনভোজন ২০২৬ এর শুভ উদ্ভোধনী ঘোষনা করেন।

বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ এম নোমান,সদস্য সচিব মোঃ নাসির মিয়ার আন্তরিক প্রচেস্টায় আয়োজিত কার্যসূচীর মধ্যে ছিল সকল বয়সের ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা,মহিলাদের অংশগ্রহনে হাঁড়ি ভাঙ্গা ও মিউজিক্যাল বালিশ পাশ।

বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহের পর মেঘাছন্ন শীতল আবহাওয়ায় বেশ স্বাছন্দে বনভোজনে আগতরা পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম,হবিগঞ্জ জেলা কল্যান সমিতির সভাপতি সাব্বির আহমেদ,সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম,বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শেখ আব্দুল আউয়াল,আবুল কাসেম,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,কবি আবু তাহের চৌধুরী,মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম,মোঃ বসির মিয়া,শামছুল ইসলাম,কাজী সাব্বির আহমেদ প্রমূখ।

দিনব্যাপী আনন্দ উৎসবে যোগ দেন অনেকে এসেছেন পারিবারিক সদস্যদের নিয়ে কেউ বা বন্ধুদের নিয়ে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল তরমুজ,কাঠাল,চেরী খাওয়ার ধুম।দুপুরে ছিল মজাদার মধ্যাহ্ন ভোজের আয়োজন।

বনভোজনে অংশগ্রহনকারীদের জন্য ছিল আকর্ষনীয় র‍্যাফল ড্রর পুরস্কার।

দিনের শেষে বিভিন্ন খেলা ধুলার প্রতিযোগিতায় বিজয়ী ও র‍্যাফল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।

সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদার অনুষ্ঠানে যোগদান করে সাফল্য মন্ডিত করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ এর আরও খবর