img

বেফাঁস মন্তব্য: কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

প্রকাশিত :  ০৯:২৩, ২১ জুন ২০২৬

বেফাঁস মন্তব্য: কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরে পার্সোনেট ম্যানেজমেন্ট শাখার ১ এর অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই এক আদেশে এ প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, আগামী (২১ জুন) আপনার বর্তমান কর্মস্থল থেকে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন।

এর আগে, গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের সম্পর্কে তথ্য দেয়ার ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি আশ্বাস দেন। 

এ সময় তিনি বলেন, ‘কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।’


বাংলাদেশ এর আরও খবর

img

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

প্রকাশিত :  ১৯:১২, ২১ জুন ২০২৬

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। 

সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এর সহধর্মিণী ছিলেন। সেলিমা আহমাদ মেরী নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এ ছাড়া তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।