img

ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত :  ০৭:১১, ০৮ জুন ২০২৬

ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২

ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ বছরের শিশুসহ এক মোটরসাইকেল আরোহী। গতকাল রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নে কোলইকান্দি বটতলা এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে আট বছরের শিশু আলিফ। তাকে উদ্ধার করতে ওই মোটরসাইকেলের এক আরোহী দৌড়ে আসার সময় আলিফসহ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন।

নিহত আলিফ পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ওসি নান্নু খান জানান, আলিফ তার মা আঁখি ও খালার সঙ্গে পাবনা থেকে একটি অটোরিকশা করে পাকশী বেড়াতে এসেছিল। পথে কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি রাস্তার পাশে সামান্য কাত হয়ে যায়। এসময় পেছনে থাকা একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলিফ।

ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর মোটরসাইকেল চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এসময় ওই মোটরসাইকেলের আরোহী (নাম জানা যায়নি) শিশুটিকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলিফ ও মোটরসাইকেল আরোহী মারা যান। এতে আহত হন আলিফের মা আঁখি খাতুন।

ওসি আরও জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। তবে অটোরিকশা ও ট্রাক নিয়ে চালকেরা পালিয়ে গেছে। আহত আঁখিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

img

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

প্রকাশিত :  ০৭:১১, ২৫ জুলাই ২০২৬

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোষ্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং এচিভমেন্ট হবে।’

তিনি আরও লেখেন, এ জন্য দলের বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন নেই। বিএনপির মধ্যেই অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য। তবে প্রয়োজনে দলের বাইরের সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও এ পদে বিবেচনা করা যেতে পারে বলেও মত দেন তিনি।

পোস্টের শেষাংশে পিনাকী ভট্টাচার্য তার ব্যক্তিগত একটি আক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমার স্বপ্ন ছিলো, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা। সেই সৌভাগ্য তো হলোনা।’


বাংলাদেশ এর আরও খবর