img

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

প্রকাশিত :  ১২:২১, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক প্রকাশ মাসুদ চৌধুরী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। 

আজ শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে হত্যা করে।

নিহত মাকসুদুলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায়। তিনি বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই ও মৃত খালেদ চৌধুরীর ছেলে। ঘটনার পর রাউজান থানার তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাকসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে মাকসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। 

এদিকে মাকসুদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল করে। একইভাবে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে এবং ড্রাম ফেলে অবরোধ করে বিক্ষোভ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন , ‘সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’


বাংলাদেশ এর আরও খবর

img

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

প্রকাশিত :  ০৭:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত এবং বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আরও জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আটকের সময় তার কাছ থেকে ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে ০২টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ০৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২,১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
 -প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ এর আরও খবর