img

হবিগঞ্জে হাসপাতালের গেটের সামনে মানবদেহের হাড়গোড় ও মাথার খুলি!

প্রকাশিত :  ১৬:১০, ০৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৫৯, ০৪ জুলাই ২০২৬

 হবিগঞ্জে হাসপাতালের গেটের সামনে মানবদেহের হাড়গোড় ও মাথার খুলি!

হবিগঞ্জ জেচলা শহেরের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কালসদৃশ হাড়গোড় ও একটি মাথার খুলি পড়ে থাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার (৩জুলাই) সকালে এ দৃশ্য দেখতে পেয়ে সাধারণ মানুষ ও রোগী-স্বজনদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল, পাশাপাশি উদ্বেগও।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, সকালেই হাসপাতালের মূল প্রবেশপথের সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাড়গোড় ও একটি খুলি চোখে পড়ে। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়লে আশপাশে ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ধারণ করেন এবং ঘটনাটির ব্যাখ্যা জানতে চান। তবে প্রশ্ন উঠেছে এ ধরনের সংবেদনশীল বস্তু কীভাবে হাসপাতালের বহির্বিভাগের মতো জনবহুল স্থানে এসে পড়ল?

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য কিছু কঙ্কালসদৃশ হাড়গোড় ও খুলি হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু সেগুলো সংরক্ষণের যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে রয়েছে সংশয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবহেলা বা তদারকির ঘাটতির কারণেই এসব বাইরে চলে আসতে পারে।

অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি এটি কেবল অবহেলার বিষয় নাও হতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে এগুলো বাইরে এনে ফেলেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। আবার কেউ কেউ বলছেন চুরি করে এনে হয়তো কেউ ফেলে রাখতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কীভাবে হাড়গোড় ও খুলি বহির্বিভাগের সামনে এল, কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থাও পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা শিক্ষার জন্য ব্যবহৃত মানবদেহের অংশ সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। এর ব্যত্যয় ঘটলে শুধু জনমনে আতঙ্কই সৃষ্টি হয় না, বরং এটি নৈতিক ও আইনগত প্রশ্নও তোলে। এ ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না পাওয়া গেলেও, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বাংলাদেশ এর আরও খবর

img

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১০:৩৮, ০৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০০, ০৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়। জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। 

আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। 

তারেক রহমান বলেন, যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম— মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নিই? মা বলত- প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে, আমার ভাইও একই কথা বলত। ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসাবে পেয়েছিলাম, তাদের অনেককেই হারিয়েছি, কারও কারও অঙ্গহানি হয়েছে। শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি। 

বাংলাদেশ এর আরও খবর