img

মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ সবাই পলাতক

প্রকাশিত :  ০৮:২৯, ১১ নভেম্বর ২০২৫

 মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ সবাই পলাতক

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাস্থ সম্পদপুর গ্রাম থেকে দুই সন্তানের জননী সানজিদা আক্তার নিপার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানজিদার স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ঘটনাটির পর থেকেই পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

নিহত সানজিদার বাবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের আবু হানিফ বলেন, ১১ বছর আগে মাধবপুরের সম্পদপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান রয়েছে—একজনের বয়স ৮ বছর, অন্যজনের ৪ বছর। কিছুদিন আগে জানতে পারি, রফিকুল দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকেই মেয়ের ওপর নির্যাতন বেড়ে যায়। রফিকুল আর তার পরিবারের লোকজন মেয়ের খোঁজও নিত না।

তিনি আরও বলেন, আমাদের ধারণা, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহকে কেন্দ্র করে সানজিদাকে হত্যা করে পরে গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই ফারুক মিয়া জানান, সকালে ঘটক মানিক চাঁন আমাদের খবর দেয় সানজিদা মারা গেছে। আমরা গিয়ে দেখি তার পা মাটিতে লাগানো অবস্থায় দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি স্পষ্টভাবে একটি হত্যাকাণ্ড।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জাতীয় এর আরও খবর

img

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

প্রকাশিত :  ১৪:৪৭, ২৫ মে ২০২৬

মেট্রোরেলের ভাড়ায় বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়া শুরু করেছে সরকার। মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সি এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এককযাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন।

প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে এ সুবিধা নেওয়া যাবে।

আজ সোমবার (২৫ মে) ঢাকার ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এ কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন বলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণপরিবহন ব্যবস্থাকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করতে কাজ করছে। প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সহজ ও সম্মানজনক করতে এই বিশেষ ভাড়া ছাড় কার্যক্রম চালু করা হয়েছে। সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। 

মেট্রো রেলের পাশপাশি বাংলাদেশ রেলওয়েও প্রবীণ যাত্রীদের জন্য ২৫ শতাংশ ছাড়ে টিকিট কেনার সুযোগ দিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই ২৫ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। তবে সার্ভিস চার্জ ও ভ্যাটসহ অন্যান্য চার্জ বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে।

আর, প্রতিবন্ধী যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় কার্যকর করা হয়েছে।


জাতীয় এর আরও খবর