উচ্চশিক্ষা সম্মেলনে ড. ইউনূস

img

ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ

প্রকাশিত :  ০৬:৪৯, ১৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:১৯, ১৩ জানুয়ারী ২০২৬

ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “শিক্ষা শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখা উচিত নয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো।” তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা জরুরি। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরির সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়া সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই সম্ভাবনাগুলো প্রায়ই কাজে লাগানো যায় না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা হতে পারে সেই শক্তি যা তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করবে।

ড. ইউনূস তরুণদের রাজনৈতিক দল এবং নির্বাচনে অংশগ্রহণের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তরুণদের স্বপ্নবাজ হওয়া উচিত।”

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রকাশিত :  ০৬:৪৯, ২৬ আগষ্ট ২০২৬

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে দুটি নৌযান থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন নৌযান দুটির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি অন্তত দুই নারী ও দুই শিশুও রয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। পরে সেখানে অভিযান পরিচালনা করে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।

প্রাথমিকভাবে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছিল। পরে দেশটির কোস্টগার্ড প্রকৃত সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করে।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন গত এক বছরে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। এতে এক বছরে আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।

এদিকে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা বাড়ানো হয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অবৈধভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের প্রক্রিয়া পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে গ্রিস।


জাতীয় এর আরও খবর