প্রকাশিত :
০৫:২২, ০৪ মার্চ ২০২৬ সর্বশেষ আপডেট: ০৫:২৫, ০৪ মার্চ ২০২৬
দেশের বাজারে টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরো ১১ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ
প্রকাশিত :
১২:২২, ১৯ এপ্রিল ২০২৬ সর্বশেষ আপডেট: ১২:৪২, ১৯ এপ্রিল ২০২৬
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১১টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক ।
এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট প্রথম প্রান্তিক এবং রংপুর ফাউন্ড্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ) ও আনলিমা ইয়ার্ন তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।