img

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:৪৩, ২৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৩৭, ২৯ মে ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হামের প্রকোপ সারা দেশে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও সন্দেহজনক হামে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন দুজন এবং সন্দেহজনক হামে আটজন।

গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯০ শিশু এবং সন্দেহজনক হামে ৪৮৫ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত একদিনে সারাদেশে আরও ৬৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিত হামরোগী ৫৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪৩ জন। 

১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকিরা  চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। 


জাতীয় এর আরও খবর

img

প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত :  ১৬:৩২, ২৯ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার (উপসচিব) বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ।

আজ শুক্রবার (২৯ মে) বিকেলে এ দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মীর শাহে আলম জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে। সেইসঙ্গে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।