দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত
প্রকাশিত :
০৫:৫৮, ১৬ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট: ০৬:৫৯, ১৬ নভেম্বর ২০২৬
লন্ডন : ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK)-এর ৯ম বার্ষিক সাধারণ সভা শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬, পূর্ব লন্ডনের London Enterprise Academy-তে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জনাব সিরাজুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান (এম কিউ হাসান)।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন কনভেনর মোঃ কামরুল হাসান। তাঁকে সার্বিক ভাবে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ সৈয়দ জাফর এবং অর্গানাইজেশন সেক্রেটারি সৈয়দ হামিদুল হক। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, জ্যেষ্ঠ সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, পরিবারবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
উপদেষ্টাবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতি
সংগঠনের সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব রহমান, শাহাগীর বখত ফারুক, এম এ রাকিব, নাজির উদ্দিন চৌধুরী, সহুল আহমেদ এবং এস এম মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান গৌস সুলতান, ইসমাইল হোসেন, মারুফ চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, মি. কাদের, মাহফুজা রহমান, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মির্জা আসাব বেগ, নীলুফা ইয়াসমীন হাসান , রিপা সুলতানা রাকিব এবং মুকিত চৌধুরী।
উপদেষ্টাবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতি, পরামর্শ ও সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের উপস্থিতির জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনের অগ্রগতি, সদস্যদের পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সাধারণ সম্পাদক তাঁর বার্ষিক প্রতিবেদনে বিগত এক বছরের বিভিন্ন অনুষ্ঠান, সাংগঠনিক উদ্যোগ, সদস্য সংগ্রহ এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, গত এক বছরে DUAUK-এর উদ্যোগে প্রায় ২২টি অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রায় ২২ জন নতুন সদস্য সংগঠনে যুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য Scholarship Trust Fund-এর আওতায় ২০২৬ সালে ১১৬টি বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
কোষাধ্যক্ষ সৈয়দ জাফর সংগঠনের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।
এ ছাড়া গত ৯ই নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৮ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অফিস সেক্রেটারি জনাব ফকরুদ্দিন উপস্থাপন করেন। পরে সভায় তা অনুমোদিত হয়।
এবারের AGM-এর অন্যতম উল্লেখযোগ্য আয়োজন ছিল DUAUK-এর নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক পরিচিতি।
সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী নতুন ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ উদ্যোগ বাস্তবায়নে ওয়েবসাইট টিমের সমন্বয়ক মোঃ কামরুল হাসান এবং টিমের সদস্য সৈয়দ জাফর ও রফিকুল ইসলামের অবদানের জন্য তিনি তাঁদের বিশেষ ধন্যবাদ জানান।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের ইতিহাস, কার্যক্রম, সদস্যদের তথ্য এবং ভবিষ্যৎ উদ্যোগ অনলাইনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
নবম AGM উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের লেখা এবং এজিএম-সংক্রান্ত তথ্য স্থান পেয়েছে।
স্মরণিকা প্রকাশ ও আয়োজনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানকারী স্পনসর, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও স্বীকৃতি জানানো হয়।
স্পনসরদের তালিকা
১. ICON College – Dr Nurunnabi
২. Grand Rasoi – Shahed Ahmed
৩. Mahfuza Rahman – Cultural Figure
৪. Luris Vince Solicitors – Nazir Uddin Choudhury
৫. Liberty Legal Solicitors – Sohul Ahmed Moku
৬. Eastern Accountants – Mohammad Hannan Miajee
৭. MQ Hassan Solicitors – Md Quamrul Hassan
৮. Kalapata – Ismail Hossain
৯. Jalalabad Law Associates – Mirza Ashab Baig / Ataur Rahman
অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টাদের এবং ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সভাপতি, সাবেক সভাপতিবৃন্দ এবং সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য Scholarship Trust Fund:
AGM-এর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল DUAUK Scholarship Trust Fund-এর কার্যক্রম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করার লক্ষ্যে গঠিত এই তহবিলে যাঁরা অনুদান দিয়েছেন এবং অনুদানের অঙ্গীকার করেছেন, তাঁদের Appreciation Certificate প্রদান করা হয়।
এ উপলক্ষে মোট ৭৩ জন দাতার মধ্যে সম্মাননা সনদ বিতরণ করা হয়। এমকিউ হাসান এবং মাহারুন আহম্মেদ দাতাদের নাম ঘোষণা করেন।
পাশাপাশি Scholarship Trust Fund-এর ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের জন্য Trust Fund Appeal Team-এর পক্ষ থেকে উপস্থিত সদস্য ও অতিথিদের কাছে বিশেষ অনুদানের আবেদন জানানো হয়।
এই আবেদনে উপস্থিত দাতা ও শুভানুধ্যায়ীরা মোট ১২০টি বৃত্তি প্রদানের অঙ্গীকার করেন। প্রতিটি বৃত্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ পাউন্ড। ফলে এই অঙ্গীকারের মাধ্যমে মোট ৬,৪০০ পাউন্ডের বৃত্তি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়।
এই প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে DUAUK-এর সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার বহিঃপ্রকাশ।
নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আনুষ্ঠানিক এজিএম এর কার্যক্রম শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
পরবর্তীতে সাংস্কৃতিক সম্পাদক এরিনা সিদ্দিকী সুপ্রভা ও মিজানুর রহমানের পরিচালনা ও ব্যবস্থাপনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ জুবায়ের, রিপা সুলতানা রাকিব, কেজিবি কনক, নীলা নিকি এবং তামান্না ইকবাল। তাঁদের পরিবেশনায় গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের আনন্দিত করে। বিশেষ করে নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের প্রশংসা অর্জন করে।
এ ছাড়া হাস্যরসাত্মক বিতর্ক পর্বটি উপস্থিত সবাইকে আনন্দ দেয়। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতি, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের আনন্দ ভাগ করে নেন।
সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ
সমাপনী বক্তব্যে সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী উপস্থিত উপদেষ্টাবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, জ্যেষ্ঠ সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, স্পনসর, দাতা, অতিথি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে DUAUK-এর কার্যক্রমে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান এজিএম আয়োজন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, সময় ও আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।