img

গণভবনের পর প্রধানমন্ত্রী কার্যালয়ও জনতার দখলে

প্রকাশিত :  ১১:২০, ০৫ আগষ্ট ২০২৪

গণভবনের পর প্রধানমন্ত্রী কার্যালয়ও জনতার দখলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ দেশ ছেড়েছেন। সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ। এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকাসহ সারা দেশে উল্লাস করছেন সাধারণ মানুষ। পথে পথে ছাত্রজনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সেই সুযোগ পাননি।

এর আগে বেলা ২টার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনাসদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন বলে জানা যায়। 

জাতীয় এর আরও খবর

img

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৪:২০, ২৩ মে ২০২৬

দেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যেকোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

আজ  শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

প্রতিমন্ত্রী আরো জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দও দিয়েছে।

এ ছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাবসা, বিনিয়োগ এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিষয় গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া মরক্কোর সঙ্গে বাংলাদেশের বি-টু-বি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং দুই দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় এর আরও খবর