img

ইংল্যান্ড ম্যাচে কেন জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৮:৪৩, ১৩ জুলাই ২০২৬

ইংল্যান্ড ম্যাচে কেন জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। ঐতিহাসিক ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা।

ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল গতকাল রোববার সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

এখনো ফিফা আর্জেন্টিনাকে এই অ্যাওয়ে জার্সিতে খেলার অনুমোদন দেয়নি। তবে এদুল জানিয়েছে, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে, ‘মঙ্গলবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারা সেটি পড়েছিল। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল মেসিরা।

নীল জার্সি কি সৌভাগ্যের প্রতীক?

অ্যাওয়ে কিট পরে খেলার জন্য আর্জেন্টিনার অনুরোধের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। খুব সম্ভবত এটি কুসংস্কার ও সৌভাগ্য সম্পর্কিত, যেটা আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত। 

আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে পাঁচবার থ্রি লায়নদের মুখোমুখি হয়েছে। তিনবার নকআউটে। ইংল্যান্ড তিন ম্যাচ জিতে কিছুটা এগিয়ে, আর্জেন্টিনার জয় দুটি। এর মধ্যে ১৯৮৬ সালের বিখ্যাত কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ছিল আলোচিত। আরেকটি জয় এসেছিল ১৯৯৮ সালের শেষ ষোলোতে, পেনাল্টিতে। 

উল্লেখ্য, আর্জেন্টিনা যে দুইবার ইংল্যান্ডকে হারিয়েছে, প্রত্যেকবার তারা ডোরাকাটা নীল ও সাদা হোম জার্সির বদলে তাদের আকাশী নেভি বা গাঢ় নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি পরেছিল।

সম্ভবত এই কারণেই আর্জেন্টিনা এবারও নীল জার্সি পরে মাঠে নামতে চাইছে। আর যখন ফুটবলের ব্যাপার আছে, তখন আর্জেন্টাইন সংষ্কৃতিতে কাবালা গোপন কোনো বিষয় নয়। 

কুসংস্কারের বিষয়টি একপাশে সরিয়ে রাখলে আর্জেন্টিনার এই জার্সি পরে খেলার অনুরোধ স্বাভাবিক। কারণ ফিফা সেমিফাইনালের জন্য ইংল্যান্ডকে হোম টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। তাতে করে স্বাভাবিকভাবে আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরতে হবে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ আখ্যা ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকদের

প্রকাশিত :  ১৯:১২, ১৪ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে কথার লড়াই তুঙ্গে। এই উত্তেজনার আবহে নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে ব্রিটিশ গণমাধ্যমের প্রকাশিত কিছু প্রতিবেদন ও মন্তব্য।

ম্যাচটিতে রেফারির দায়িত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাতকে নিয়ে তুলেছেন গুরুতর অভিযোগ। এই রেফারির অধীনে আর্জেন্টিনার শতভাগ জয়ের রেকর্ডের কারণেই তাকে ‘মেসির প্রিয় রেফারি’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকরা। এতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালে দায়িত্ব পাওয়া মরক্কো বংশোদ্ভূত আমেরিকান এই রেফারির সঙ্গে মেসি ও আর্জেন্টিনার পূর্বপরিচয় ম্যাচ শুরুর আগে বিতর্ককে উসকে দিচ্ছে।

ব্রিটিশ জিবি নিউজের তথ্য অনুযায়ী, ইংলিশ কিছু সমর্থক এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ হিসেবে আখ্যা দিয়েছেন। কারণ তিনি আর্জেন্টিনা ও মেসির যে ম্যাচগুলো পরিচালনায় জড়িত ছিলেন। সেগুলোতে আর্জেন্টিনা ও মেসির জয়ের রেকর্ড শতভাগ।

কিন্তু এটি শুধু একটি পরিসংখ্যান হতে পারে, কোনো পক্ষপাতের প্রমাণ নয়।

কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল জয়ে এলফাত চতুর্থ কর্মকর্তা ছিলেন। তিনি ক্লাব পর্যায়ে মেসির ম্যাচও পরিচালনা করেছেন। এর কোনোটিরই মানে এই নয় যে তিনি পক্ষপাতদুষ্ট। এর মানে হলো তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি তারকা-মহাতারকা খেলোয়াড় থাকা বেশ কিছু হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন।

ইংলিশদের এই সংশয় বিশেষভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

কারণ এই বিশ্বকাপে তারা এখন পর্যন্ত কোন ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার হয়নি। বরং তারা প্রতি ম্যাচেই রেফারির অনুকূল পেয়েছে। নাহলে নরওয়ের বিপক্ষে স্পাইডার ক্যামে বল বাধাগ্রস্ত হওয়ার পরও গোলটি বাতিল করা হয়নি।

খেলাধূলা এর আরও খবর