img

‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে’, বিশ্বকাপ বিতর্কে সরব নিউইয়র্কের মেয়র মামদানি

প্রকাশিত :  ১১:৪০, ০৯ জুলাই ২০২৬

‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে’, বিশ্বকাপ বিতর্কে সরব নিউইয়র্কের মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও এবার পৌঁছে গেছে বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় হারের পর রেফারিং নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’ তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আজ মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই মিশরে ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর ব্যবহারের সমালোচনা শুরু হয়। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছেও অভিযোগ জানায়।

এর একদিন পর, বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটি নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।’

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো

প্রকাশিত :  ১৩:২৪, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:০৬, ০৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে রাতে মাঠে নামছে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। হাইভোল্টেজ ম্যাচে মরক্কো একাদশে পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে গেছেন ২৫ বছর রয়সী এই ফুটবলার। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইএসপিএন

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে তিনি এই চোট পান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন।

এবারের বিশ্বকাপে বড় নামগুলোর বাইরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন সাইবারি। আর এতেই পিএসভি এইনডোভেন থেকে ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন তাকে দলে ভিড়িয়েছে। 

এ প্রসঙ্গে ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলে অন্যরা শতভাগ ফিট আছে। এই ম্যাচে সে খেলতে পারছে না।

আশা করি এটাই টুর্নামেন্টে তার শেষ ম্যাচ হবে না।’

গ্রুপের তিন ম্যাচেই তিনি গোল করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে পেনাল্টি শুট আউটে তিনি জয়সূচক শটটি নিয়েছিলেন। 

এ্যাটলাস লায়ন্সদের সামনে এখন সুযোগ ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার। প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল মরক্কো।


খেলাধূলা এর আরও খবর