img

ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

প্রকাশিত :  ০৬:৩১, ২৫ অক্টোবর ২০২৬

ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন হিসেবে শুরু হতে যাচ্ছে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। একই ভেন্যুতে আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

ছয় দলের এই প্রতিযোগিতার ম্যাচগুলো হবে বরিশাল ও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার অংশ নেবে টুর্নামেন্টে।

আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে প্লে-অফ পর্ব। ওই দিন বরিশালে এলিমিনেটরে লড়বে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। একই দিনে হবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় দল। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ২০২৭ সালের ১ জানুয়ারি।

একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি

গ্রুপ পর্ব:

১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)

১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)

১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)

২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)

২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)


প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে):

২৭ ডিসেম্বর: এলিমিনেটর: তৃতীয় বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)

২৭ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)

২৯ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)

৩১ ডিসেম্বর: ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)


img

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

প্রকাশিত :  ১১:০১, ২০ অক্টোবর ২০২৬

ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞা ৩০ দিনের, জরিমানা ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা)। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার কাছে এই জরিমানা কতটা ধাক্কার? হিসাব বলছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে তার বার্ষিক বেতন অনুযায়ী জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে সময় লাগতে পারে মাত্র ৪০ সেকেন্ড!

কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ‘নামকাওয়াস্তে’ শাস্তির মুখে পড়েছেন রোনালদো—এই খবর এখন অনেকেরই জানা।

তার জরিমানার অঙ্কটি দেখার পর তো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি চলছে।  

আল নাসর রোনালদোকে বছরে আনুমানিক ২০ কোটি ৮৪ লাখ ইউরো বেতন দেয়, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৮শ ৯১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকা! প্রতি সেকেন্ডে আয় দাঁড়ায় ৬ দশমিক ৬১ ইউরো (৯১৭ টাকা)।

সেই হিসেবে রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা পরিশোধ করতে দরকার মাত্র ৪০ সেকেন্ডের বেতন। অর্থাৎ, সাধারণ মানুষের কাছে যে অঙ্কটি বড়, রোনালদোর কাছে তা অনেকটা চায়ের বিলের মতো!

এ তো গেল জরিমানার কথা।

৩০ দিনের নিষেধাজ্ঞাও রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। কারণ তার সাজা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে; শেষ হবে ৩০ অক্টোবর। 

অর্থাৎ, রোনালদো ২০ দিনের নিষেধাজ্ঞা এরই মধ্যে ভোগ করে ফেলেছেন। বাকি আর ১০ দিন।

এই সময়ের মধ্যে পর্তুগালের কোনো ম্যাচ নেই। 

আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। সব মিটমাট হয়ে উয়েফা নেশনস লিগের এই দুই ম্যাচে রোনালদোকে আবার দেশের জার্সিতে দেখা যেতে পারে।