img

বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ায় ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধিক দৌড়বিদ

প্রকাশিত :  ০৯:৩৬, ২১ নভেম্বর ২০২৬

 বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ায় ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধিক দৌড়বিদ

প্রকৃতির সান্নিধ্যে সুস্থতা ও সৌহাদের্যর বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের নয়নাভিরাম সড়কে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার রানথ।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ‘কমলগঞ্জ রানার্সথ-এর আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশ নেন দুই শতাধিক দৌড়বিদ।

অংশগ্রহণকারীরা ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার-এই দুটি ক্যাটাগরিতে নির্ধারিত দূরত্ব সফলভাবে অতিক্রম করেন। লাউয়াছড়ার উঁচু-নিচু ও আঁকাবাঁকা সড়কে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝে দৌড়বিদদের একাগ্রতা, প্রাণশক্তি এবং পারস্পরিক উৎসাহ পুরো আয়োজনটিকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে তোলে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে এই দৌড় ব্যাপক সাড়া ফেলে।

​দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠে সক্রিয় ছিলেন আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের অ্যাডমিন মোঃ জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ আরও অনেকে।

​রানে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সালাহ উদ্দিন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, দৌড়ের মাধ্যমে কেবল শারীরিক ফিটনেসই বাড়ে না, বরং নিজেদের মধ্যে ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। লাউয়াছড়ার মতো এমন নয়নাভিরাম প্রকৃতির মাঝে দৌড়ানোটা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমরা চাই নিয়মিত এমন আয়োজন হোক।

​কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই তাদের এই উদ্যোগ। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে তুলতে লাউয়াছড়া সড়ককে বেছে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

img

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার ভারতীয় ব্যাটারদের বিরল রেকর্ড

প্রকাশিত :  ১১:৩৮, ২১ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছে ভারত। ওয়েলিংটনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৮৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড নিয়ে ৯৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে দলটি।

ভারতের এই ঐতিহাসিক ইনিংসে বড় অবদান রেখেছেন লোকেশ রাহুল। ২৯০ বলে ১৩৬ রান করেছেন তিনি, ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।

এ সেঞ্চুরির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশের মাটিতে টেস্ট শতকের কীর্তিও গড়েছেন রাহুল।

ছাড়াও ভারতের হয়ে ফিফটি পেয়েছেন চার শীর্ষ ব্যাটার। ওপেনার যশস্বী জয়সওয়াল করেছেন ৮৫ রান। দেবদূত পাডিক্কাল করেছেন ৮০। অধিনায়ক শুভমান গিল মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯৮ রানে আউট হয়েছেন তিনি। ঋষভ পান্ত ৬২ বলে করেছেন ৫৫ রান।

টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাটাররা এখন পর্যন্ত পাঁচবার এক ইনিংসে শীর্ষ পাঁচের সবাইকে নিয়ে অন্তত ফিফটির কীর্তি গড়েছেন। তবে আগের চারবারই ম্যাচগুলো হয়েছিল ভারতের মাটিতে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে সেই কীর্তি গড়ল দলটি। ৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন বিরল ঘটনা দেখল ভারতীয় ক্রিকেট।

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে কথা বলেছেন রাহুল। ক্যারিয়ারের কঠিন সময়ে তার টেকনিক নিয়ে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন তিনি। বরং প্রতিটি বলে ব্যাট চালানোর প্রবণতা থেকে বেরিয়ে আসাই তাকে সফল হতে সাহায্য করেছে। রাহুল বলেন, ‘আমার টেকনিক নিয়ে কখনোই কোনো সমস্যা ছিল না।’

মাঝের সারিতে ব্যাট করার সময় তৈরি হওয়া অভ্যাসের কথাও জানিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘মাঝের সারিতে ওই ১৫ মাস ব্যাট করার সময় প্রতিটি বলেই ব্যাট ছোঁয়ানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু বল যখন বেশি সুইং করে, তখন প্রতিটি বলে ব্যাট চালানোর চেষ্টা না করাই ভালো। বরং ব্যাট ও বলের সংযোগ যত কম রাখা যায়, ততই ভালো।’

রাহুলের এই ইনিংসে শক্ত অবস্থানে পৌঁছেছে ভারত। প্রথম ইনিংসে ১১৮ রানের লিডও পেয়েছে তারা। তবে ম্যাচের বাকি সময়ে নিউজিল্যান্ডের বোলাররা ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।