img

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্স বরখাস্ত

প্রকাশিত :  ০৯:৩৯, ২৫ আগষ্ট ২০২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্স বরখাস্ত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার ঠিক আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের ‘বিতর্কিত’ ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়েছে। দলের সফর ঘিরে নানা নাটকিয়তার পর অবশেষে জোন্সের অধ্যায়ের ইতি টানল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রধান কোচকে সরিয়ে দেওয়া হলো।

নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, তার অনুপস্থিতিতে দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু আপাতত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে আরো পরিবর্তন আসতে পারে বলে বাফুফে ইঙ্গিত দিয়েছে।

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ড জোন্সকে গত জুনে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার এই সংক্ষিপ্ত মেয়াদ পুরোটাই মাঠের বাইরের নানা বিতর্কে ঢাকা পড়ে যায়। প্রথম ঝামেলার সূত্রপাত হয় যশোরের একটি অনুশীলন ক্যাম্পে।

সেখানে তিনি বকেয়া বেতন এবং নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, যা ফেডারেশনকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছিল।

তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নেয় সম্প্রতি ঢাকার হোটেল হলিডে ইন-এ দলের অবস্থানকালে। জোন্স এবং সহকারী কোচ মিশু একপর্যায়ে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা পরে শারীরিক সংঘাতে রূপ নেয়। এই ঘটনার জেরে ব্রিটিশ এই কোচ জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল করে টিম হোটেলে পুলিশ ডেকে আনেন।

হোটেলের এই হাতাহাতির খবর প্রকাশ্যে আসার পরপরই জোন্স ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গুরুতর অভিযোগ করেন।

তিনি বলেন, ‘কাজের জায়গায় আমার ওপর শারীরিক হামলা হয়েছে, আমি এখনো নিরাপদ বোধ করছি না।’ তিনি বাফুফের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরো জানান, আঘাতের ছবিসহ ফেডারেশনে লিখিত অভিযোগ দেওয়ার পরও তিনি তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি।

কোচদের মারামারি এবং পুলিশ ডাকার মতো ঘটনা নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতেই মূলত ফেডারেশন শেষ মুহূর্তে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাতিল করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাফুফে ভবনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বাফুফের মিডিয়া বিভাগ এক সংক্ষিপ্ত নোটিশে জানায় যে, ‘অনিবার্য কারণবশত’ সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি

প্রকাশিত :  ০৫:৫২, ০৭ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল গোল, অ্যাসিস্ট আর আবেগে। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনের বিপক্ষে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন কিংবদন্তি এই ফরোয়ার্ড। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।

বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচটি ঘিরে শুরু থেকেই ছিল বিদায়ের আবহ। ম্যাচ শুরুর আগে বিশাল ‘গ্রাসিয়াস’ লেখা ১০ নম্বর জার্সি মাঠে মেলে ধরা হয়। আর ১০ মিনিটে খেলা থামিয়ে মেসিকে এক মিনিট ধরে সম্মান জানায় পুরো স্টেডিয়াম। গ্যালারিজুড়ে তখন শুধু ‘মেসি, মেসি’ ধ্বনি।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি মেসি। ৭ মিনিটে তার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন বেনিনের গোলরক্ষক। ২৫ মিনিটে ফ্রি-কিক থেকেও গোলের চেষ্টা করেন তিনি। ৩২ মিনিটে লাউতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে ভলিতে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি।

তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে নিকোলাস ওতামেন্দি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা দুই অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয়ে আসে গোলটি।

এরপর ৬০তম মিনিটে আবারও মেসির পাস থেকে গোল করেন নিকো পাজ। বাঁ দিক থেকে মেসির নিখুঁত পাস পেয়ে পাজ বল নিয়ন্ত্রণ করে দুর্দান্ত বাঁকানো শটে বেনিনের জালে পাঠান। ম্যাচে দ্বিতীয়বারের মতো সতীর্থকে গোল করিয়ে ব্যবধান বাড়ান মেসি।

এর ১১ মিনিট পর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বেনিনের ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি। ৭১তম মিনিটে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের বিদায়ী ম্যাচে গোলের খাতা খোলেন আর্জেন্টাইন অধিনায়ক। এটি ছিল জাতীয় দলের হয়ে তাঁর ১২৬তম গোল।

শেষ দিকে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে নিকো গঞ্জালেজের বাড়ানো বল ছয় গজ বক্সের মধ্যে পেয়েও শট বাইরে মারেন তিনি। গোলটি হলে বিদায়ী ম্যাচে তার পারফরম্যান্স আরও বর্ণিল হয়ে উঠত।

ম্যাচের আগে মেসি নিজের বিদায় নিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন। তার ভাষায়, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি, নিজের সবটুকু দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন।’

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর কেটে গেছে ২১ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ পথচলায় ছিল হতাশা, ব্যর্থতা, শিরোপার অপেক্ষা এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের মতো সাফল্য। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার পূর্ণতা পেলেও ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর তাঁর বিদায় নিয়ে তৈরি হয়েছিল অপেক্ষা।

অবশেষে সেই বিদায়ও হলো তার চেনা ছন্দে- গোল ও অ্যাসিস্টে। নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়ার সময় তাই শুধু একজন ফুটবলারের বিদায় হয়নি; শেষ হয়েছে আর্জেন্টিনার হয়ে এক কিংবদন্তির মহাকাব্যিক অধ্যায়ের।


খেলাধূলা এর আরও খবর