img

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

প্রকাশিত :  ১১:৪৪, ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২৫, ২৫ জুলাই ২০২৬

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন, আর থাকবেন সংসদ ভবনে স্পিকারের বাসভবনে।

আজ শনিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসা ভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে শুক্রবার বিকাল থেকেই।

সে দিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রোববার সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্তক অর্পন করবেন এবং সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।


img

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রকাশিত :  ১৯:৪৬, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানে দুটি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। 

জাতীয় এর আরও খবর