img

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করল ফিফা

প্রকাশিত :  ০৭:৫৪, ০১ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০২, ০১ আগষ্ট ২০২৬

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত এমন কোনো উদ্যোগ বাস্তবায়ন করা হবে না।

ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করা।

মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণার সঙ্গে সঙ্গেই তীব্র বিরোধিতার মুখে পড়ে চারপাশ থেকে। উয়েফা অভিযোগ তোলে, খেলাটির ‘আত্মা বিক্রি’ করে দিচ্ছি ফিফা। বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের হুমকি দেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়াও কনক্যাকাফ, এশিয়া অঞ্চলও এটির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি এই পরিককল্পনার প্রতিবাদে পদত্যাগ করেন ফিফা সভাপতির সিনিয়র উপদেষ্টাও।

ফিফার পক্ষ থেকে জোর দিয়েই বলা হয়েছিল, বিরোধিতা সত্ত্বেও তারা এই প্রস্তাবনা নিয়ে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেবে। তবে সেই অবস্থান থেকে সরে এসে শুক্রবার বিবৃতি দেন ইনফান্তিনো।

তিনি বলেন, সকল মতামত মনোযোগ দিয়ে শোনার পর এটা স্পষ্ট হয়েছে যে, এই প্রকল্পটি এমন ধরনের বিভেদ তৈরি করেছে যা সমর্থনের মাত্রা নির্বিশেষে, প্রথমত নির্ধারিত লক্ষ্যের আর স্বার্থে নেই। আমাদের উদ্দেশ্য সর্বদা ছিল - এবং থাকবে - ঐক্যবদ্ধ করা এবং উন্নতি করা। ফলস্বরূপ, এই প্রস্তাবটি আর এগোবে না।

ফিফা যুক্তি দিয়েছিল যে, তাদের বাণিজ্যিক কার্যক্রমের মাইনোরিটি অংশ বিক্রি করে বৈশ্বিক ক্রীড়া উন্নয়নে অর্থায়নের জন্য শত শত কোটি ডলার সংগ্রহ করা যাবে। প্রস্তাবটিকে ভুলভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমকে অভিযুক্ত করেছিল তারা।

ইনফান্তিনো সদস্য সংগঠনগুলোকে চিঠি লিখে জানিয়েছিলেন যে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে ফিফার প্রস্তাবে রাজি হলে তারা প্রত্যেকে ৪ কোটির ডলার করে পাবে।

কিন্তু সেই আহবানে সাড়া না পেয়ে ইনফান্তিনো এখন ঐক্যের ডাক দিচ্ছেন।

ইনফান্তিনো বলেন, আগামী দিন ও সপ্তাহগুলোতে আমাদের খেলার প্রতি অভিন্ন আগ্রহের চেতনায় সকল আগ্রহী পক্ষকে পুনরায় একত্রিত করাই আমার উদ্দেশ্য, এবং এর লক্ষ্য হলো সর্বত্র ফুটবলের প্রসার অব্যাহত রাখা, বিশেষ করে সেই দেশগুলোতে, যেখানে আমাদের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।

মঙ্গলবার প্রস্তাবটি প্রকাশের পর তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানায় ফিফা। পরে ক্রমে ফুটবল বিশ্বজুড়ে বিরোধিতা তীব্রতর হতে থাকে।

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্র বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে জানায়, প্রস্তাবটি প্রত্যাহার না করা পর্যন্ত ফিফার সমস্ত টুর্নামেন্ট বর্জন করবে তারা। কড়া প্রতিক্রিয়ায় সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয়, বিনিয়োগ পণ্য হিসেবে গণ্য করা যায় না।

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৪১-সদস্যের ফেডারেশন কনকাকাফ বৃহস্পতিবারের এক বৈঠকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

৪৭ সদস্যের এশিয়ান ফুটবল কনফেডারেশন বিবৃতিতে জানায় যে, তারা উয়েফা এবং কনক্যাকাফের সঙ্গে ‘একাত্মতা প্রকাশ করছে।’

উয়েফা, কনক্যাকাফ এবং এএফসির সম্মিলিত জাতীয় সংস্থা ১৪৩টি, যা ফিফার ২১১টি সদস্যের অর্ধেকেরও বেশি। পরিকল্পনাটি কার্যকর হওয়ার জন্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থনে ভোট দেওয়া প্রয়োজন ছিল। কাজেই ভোটের লড়াইয়ে সম্ভাব্য ছবিটি দেখতে পাচ্ছিলেন ইনফান্তিনো।

ফিফায় অভ্যন্তরীণভাবেও মতবিরোধ ছিল। ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করডেরো এই পরিকল্পনাকে “ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি” অভিহিত করে পদত্যাগ করেন। ফিফার প্রধান পরিচলন কর্মকর্তা কেভিন লামুখ এই প্রস্তাবটিকে বর্ণনা করেন ‘একজন ব্যক্তির প্রকল্প’ হিসেবে এবং স্পষ্ট ভাষায় বলেন যে, কর্মীদের ‘প্রতারণা’ করেছেন ইনফান্তিনো এবং ৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী বছর পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। উত্তর আমেরিকার ফুটবল প্রধান ভিক্টর মন্টালিয়ানি তাকে চ্যালেঞ্জ করবেন বলে গুঞ্জন আছে।


জাতীয় এর আরও খবর

img

রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

প্রকাশিত :  ১০:৪৫, ১৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার শুনানিতে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি ২০১৭ সালের অভিযানের আগের ঘটনাপ্রবাহ ও রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেন।

 বিচারপতি ইউজি বলেন, আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছিল। তবে আদালত স্বীকার করেছেন, ওই অভিযানের আগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল।

বিভিন্ন গ্রামে আগুন দিয়েছিল।

আদালত আরো পর্যবেক্ষণ করেছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। বিচারপতি ইউজি বলেন, বৈষম্যমূলক আইন ও বিভিন্ন বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাদের অধিকার সংকুচিত হয়েছে। এতে তারা সমাজে প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে।

পাশাপাশি, সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা বাড়িয়ে তুলেছে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।