img

দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: তারেক রহমান

প্রকাশিত :  ০৬:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশকে মেরামতে সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসান ঘটিয়ে, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’

তারেক রহমান বলেন, ‘ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।’

তিনি জানান, ‘দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।’



জাতীয় এর আরও খবর

img

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

প্রকাশিত :  ১৬:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে বাংলাদেশের দৃঢ় সমর্থন ও আহ্বান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের কার্যকর ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা এবং স্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যার গঠনগত পরিবর্তন রোধ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জাতিসংঘে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন সদস্য দেশের মন্ত্রী, প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা মূলত ফিলিস্তিন-ইসরায়েল সংকটে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবে রূপ দেওয়ার সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

জাতীয় এর আরও খবর