img

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে তারকা ফুটবলার হামজা চৌধুরী

প্রকাশিত :  ১৫:৩৯, ২০ নভেম্বর ২০২৬

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে তারকা ফুটবলার হামজা চৌধুরী

শৈশবের ফুটবলপ্রেম, নিজের শিকড়ের প্রতি ভালোবাসা আর পরিচয়ের গর্ব, সবকিছু মিলিয়ে নতুন সুগন্ধি ‘ইনডালজ’-এর প্রচারণায় ভিন্ন এক গল্প শোনালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী।


পেশাদার ফুটবলের ব্যস্ততা, স্টেডিয়ামের হাজারো দর্শক কিংবা জয়ের উচ্ছ্বাস, সবকিছুর বাইরে একজন ফুটবলারেরও নিজস্ব একটা জগৎ থাকে। যে জগতে থাকে শৈশবের স্মৃতি, খেলার প্রতি নিখাদ ভালোবাসা আর কোনো প্রত্যাশা ছাড়াই নিজের পছন্দের কাজটি করে যাওয়ার আনন্দ। সেই চিরচেনা অনুভূতিকেই সামনে রেখে নতুন ক্যাম্পেইন নিয়ে হাজির হয়েছে লন্ডনভিত্তিক সুগন্ধি ব্র্যান্ড সুন্না মাস্ক লন্ডন। আর এই ক্যাম্পেইনের কেন্দ্রীয় মুখ হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার ও বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী।


১৩ নভেম্বর ২০২৬, লন্ডনে নতুন সুগন্ধি ‘ইনডালজ’ উন্মোচনের পাশাপাশি প্রকাশ করা হয়েছে এই বিশেষ প্রচারণা। যেখানে ফুটবলের মাঠের পরিচিত দৃশ্যের বদলে হামজাকে দেখা যায় একেবারেই অন্যরকম আবহে। নেই দর্শকের গর্জন, নেই দলের জার্সি কিংবা ট্রফি। আছে শুধু হামজা, একটি পুরোনো চামড়ার ফুটবল আর শৈশব থেকে বয়ে আনা ফুটবলের প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা।


ক্যাম্পেইনের মূল বার্তাটি যেন জীবনের এক সহজ অথচ গভীর সত্যকে তুলে ধরে সবকিছু করার পেছনে কোনো কারণ থাকতে হবে, এমন নয়। কখনো কখনো শুধু ভালো লাগে বলেই কোনো কিছু করা যায়।


হামজার নিজের ভাষায়, “সেই ছোট্ট ছেলেটি, যার কোনো কারণের প্রয়োজন হতো না শুধু ভালোবাসত বলেই খেলত।


শিকড়ের টান, স্বপ্নের পথে এগিয়ে চলা


এই ক্যাম্পেইন কেবল একটি সুগন্ধির প্রচারণা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শিকড়, পরিচয়, আত্মবিশ্বাস এবং নিজেদের কমিউনিটি থেকে উঠে আসার গল্প।


২০০৯ সালে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে পাঁচ ভাইয়ের হাত ধরে যাত্রা শুরু করে সুন্না মাস্ক লন্ডন। একটি ছোট বাজারের স্টল থেকে শুরু হওয়া সেই উদ্যোগ আজ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান তৈরি করেছে। পারিবারিক উদ্যোগ, কঠোর পরিশ্রম এবং প্রচলিত সীমাবদ্ধতা অতিক্রম করার প্রত্যয়ই ব্র্যান্ডটির এগিয়ে যাওয়ার মূল শক্তি।


অন্যদিকে, হামজা চৌধুরীর যাত্রাও অনুপ্রেরণার এক গল্প। ব্রিটেনে বেড়ে ওঠা থেকে পেশাদার ফুটবলে জায়গা করে নেওয়া, এরপর বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব প্রতিটি ধাপেই নিজের পরিচয় ও শিকড়কে সঙ্গে রেখেছেন তিনি।


বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশি তরুণদের কাছে হামজা এখন গর্ব ও অনুপ্রেরণার প্রতীক। তাঁর সাফল্যের মধ্যে অনেকেই খুঁজে পান নিজেদের স্বপ্ন, সম্ভাবনা এবং পরিচয়ের প্রতিফলন।


সুন্না মাস্কে র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী আবিদুর রহমানের কাছে এই অংশীদারত্ব তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।


তিনি বলেন, “হামজা আমাদের পুরো কমিউনিটিকে গর্বিত করেছে। সে প্রমাণ করেছে, নিজের পরিচয় ও স্বকীয়তা ধরে রেখেও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।”


‘ইনডালজ’: গোলাপের সুবাসে ভিন্ন এক অভিজ্ঞতা


সুন্না মাস্কের পারসোনা কালেকশনে নতুন সংযোজন ‘ইনডালজ’। এটি একটি ফ্লোরাল মাস্ক ইও ডি পারফিউম, যাতে রয়েছে ৩০ শতাংশ ফ্র্যাগরেন্স কনসেন্ট্রেশন।


সুগন্ধিটির শুরুতে পাওয়া যায় নাশপাতি, লিচু ও ব্ল্যাককারেন্টের ফলের মতো সতেজ ঘ্রাণ। এর সঙ্গে নেপালের বিশেষ টিমুর পেপারের মসলাদার সুবাস তৈরি করে আলাদা মাত্রা। এরপর ধীরে ধীরে প্রকাশ পায় বুলগেরিয়ান ও তুর্কি গোলাপের সমৃদ্ধ ফুলেল ঘ্রাণ।


সুগন্ধির প্রধান নোটগুলো হলো:


  • টপ নোট: পেয়ার, লিচু, ব্ল্যাককারেন্ট ও নেপালিজ টিমুর পেপার।
  • হার্ট নোট: বুলগেরিয়ান রোজ, তুর্কি রোজ, মাহোনিয়াল ও কুইরেথিক।
  • বেস নোট: আকিগালাউড, ভ্যানিলা, অ্যাম্বারগ্রিস ও মাস্ক।


নিজের মতো করে বাঁচার আনন্দ


হামজাকে সামনে রেখে সুন্না মাস্কের এই প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর জীবনদর্শন। জীবনের প্রতিটি কাজ যে অর্জন, স্বীকৃতি কিংবা সাফল্যের জন্যই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কখনো শৈশবের ভালো লাগা ধরে রাখা, কখনো নিজের সংস্কৃতি ও পরিচয়কে সম্মান করা, আবার কখনো শুধুই আনন্দের জন্য কিছু করা—এসবের মধ্যেও জীবনের গভীর সৌন্দর্য রয়েছে।


হামজা চৌধুরীর ফুটবলযাত্রা এবং সুন্না মাস্কের পারিবারিক উদ্যোগ দুটি ভিন্ন গল্প হলেও তাদের মধ্যে রয়েছে একটি অভিন্ন দর্শন: নিজের পরিচয় ধরে রেখে ভালোবাসার কাজটি করে যাওয়া।


সেই দর্শনকেই সুগন্ধির ভাষায় তুলে ধরেছে ‘ইনডালজ’।


মূল্য ও প্রাপ্যতা


সুন্না মাস্ক লন্ডনের ‘ইনডালজ’ ইও ডি পারফিউম ৫০ মিলিলিটারের বোতলে পাওয়া যাচ্ছে। এর মূল্য ৪৫ পাউন্ড। ব্র্যান্ডটির ওয়েবসাইট sunnamusk.com এবং যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন সান্নামাস্ক স্টোরে এটি পাওয়া যাচ্ছে।

কমিউনিটি এর আরও খবর

img

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

প্রকাশিত :  ১৫:৪৭, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫৩, ২০ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েল ও ওয়্যাপিং এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট জর্জেস লেইজার সেন্টারটি নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এখানে একটি অত্যাধুনিক লেইজার ও বিনোদন কেন্দ্র, কাউন্সিল মালিকানাধীন আবাসন এবং স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নতমানের সমাগমস্থল নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কেবিনেট সদস্য এবং সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। অত্যাধুনিক এই আর্ট ও লেইজার সেন্টারটি বর্তমানে নির্মাণের প্রাথমিক স্তরে রয়েছে। এর নির্মাণকাজ সম্পন্ন হলে শ্যাডওয়েল, ওয়্যাপিংসহ পুরো বারার বাসিন্দারা সেন্ট জর্জেস সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন প্রকল্পের অধীনে পুরোনো ও জরাজীর্ণ স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে একটি আধুনিক, উন্নতমানের ও টেকসই আর্ট ও লেইজার সেন্টার গড়ে তোলা হবে, যা আগামী কয়েক দশক ধরে বারার বাসিন্দাদের স্বাস্থ্য ও সুস্থতার সহায়ক হিসেবে কাজ করবে।

নতুন লেইজার সেন্টারে থাকবে ২৫ মিটার দীর্ঘ সুইমিং পুল, নতুন সাঁতারুদের জন্য পৃথক পুল, স্প্ল্যাশ প্যাড, অ্যাক্টিভ প্লে এরিয়া, ব্যাডমিন্টন কোর্টসহ স্পোর্টস হল, নারীদের জন্য পৃথক জিমসহ ফিটনেস সুইট এবং বিশেষায়িত স্টুডিও সুবিধা। পরিবেশগত মানদণ্ড অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্পটি BREEAM Excellent মান অনুসারে নির্মাণ করা হচ্ছে। এটি জনগণের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী স্থাপনা নির্মাণে কাউন্সিলের উচ্চাকাঙ্ক্ষাকেও সমর্থন করে।

আর্ট ও লেইজার সেন্টারের পাশাপাশি এই প্রকল্পের আওতায় কাউন্সিলের মালিকানাধীন ৩০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে। এর অধিকাংশই পরিবার নিয়ে বসবাসের উপযোগী হবে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন বাসিন্দাদের জন্য তিনটি বাড়ি থাকবে, যা সম্পূর্ণভাবে প্রবেশযোগ্য হবে।

এছাড়া সেন্ট জর্জস গার্ডেনের উন্নয়ন এবং একটি নতুন খেলার মাঠ নির্মাণের মাধ্যমে আশপাশের এলাকা আরও উন্নত করা হবে। এই খেলার মাঠে ছোট আকারের বহুমুখী ক্রীড়া সুবিধা এবং প্রাকৃতিক উপকরণে নির্মিত খেলাধুলার ব্যবস্থা থাকবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজ শুরু হওয়া আমাদের বারার জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। এই প্রকল্পটি আমাদের কমিউনিটির স্বাস্থ্য, সুস্থতা এবং ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ।

আমরা এমন একটি আধুনিক বিনোদন কেন্দ্র তৈরি করছি, যা সব বয়সী ও সব সক্ষমতার মানুষকে আরও সক্রিয় হতে উৎসাহিত করবে। একই সঙ্গে আমরা অত্যন্ত প্রয়োজনীয় নতুন কাউন্সিল আবাসন এবং উন্নত উন্মুক্ত স্থানও তৈরি করছি। এসব বিনিয়োগ সম্মিলিতভাবে টাওয়ার হ্যামলেটসকে আরও স্বাস্থ্যকর, ন্যায়সংগত এবং প্রাণবন্ত একটি বারা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

এ সময় নির্বাহী মেয়রের সঙ্গে গিল্ডমোর গ্রুপের চিফ অপারেটিং অফিসার জন ওয়ালশ এবং পরিচালক গ্যারেথ ফিলিপস উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের পরবর্তী ধাপ এবং এটি দীর্ঘমেয়াদে স্থানীয় বাসিন্দাদের কী ধরনের সুবিধা দেবে, সে বিষয়ে আলোচনা করেন।

২০২৬ সালের গ্রীষ্মকালে গিল্ডমোরকে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অপসারণকাজ, প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম এবং কারিগরি নকশা সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। নতুন লেইজার সেন্টারের মূল নির্মাণকাজ ২০২৭ সালের বসন্তকালে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নতুন প্রকল্প সম্পর্কে গিল্ডমোরের পরিচালক গ্যারেথ ফিলিপস বলেন, “কাউন্সিলের সঙ্গে মিলে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরে আমরা আনন্দিত এবং প্রকল্পটির বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছি। সেন্ট জর্জেস টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য অত্যাধুনিক বিনোদন সুবিধা এবং উন্নতমানের নতুন আবাসন প্রদান করবে। স্থানীয় কমিউনিটির দীর্ঘমেয়াদি উপকারে আসবে এমন একটি স্থান তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমাদের পুরো দল অত্যন্ত উচ্ছ্বসিত।”

এই পুনর্উন্নয়ন প্রকল্পটি উন্নতমানের সামাজিক অবকাঠামোয় বিনিয়োগ, স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য প্রকৃত অর্থেই সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে কাউন্সিলের বৃহত্তর অঙ্গীকারেরই অংশ।

বাসিন্দারা কাউন্সিলের ‘সেন্ট জর্জেস লেইজার সেন্টার’ পুনর্উন্নয়নবিষয়ক ওয়েবপেজ থেকে প্রকল্পটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর