img

‘মেরী মোবারক’ নাটকের দর্শকগণ উচ্ছ্বসিত

প্রকাশিত :  ০৪:৫১, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৪:৫৮, ১৫ নভেম্বর ২০২৬

‘মেরী মোবারক’ নাটকের দর্শকগণ উচ্ছ্বসিত

লন্ডন, ১৩ নভেম্বর: ‘মেরী মোবারক’ নাটকে দর্শকরা আনন্দ পেয়ছেন। নাটক চলাকালে হাসিররোল পড়েছে গ্যালারিতে।এক মুটো আনন্দ নিয়ে সেমাই খেয়ে খেয়ে বাড়ি ফিরেছেন দর্শকশ্রোতা। গতকাল ১২ নভেম্বর ছিল ‘এ সিজন অব বাংলা ড্রামা’র  প্রযোজনায় ও ‘সিনেটার’এর উপস্থাপনায় কমেডি নাটক ‘মেরী মোবারক। পূর্ব লন্ডনের কুইনমেরী ইউনির্ভাসিটির ওয়ান স্টুডিওর প্রিন্টারস থিয়েটার হলে মঞ্চস্থ হওয়া নাটক উপভোগ করেন শতাধিক নাট্যামোদী।

ইংরেজি ও বাংলা ভাষা মিশ্রিত সংলাপ ছিল প্রাণবন্ত এবং হৃৎকাঁপানো,হাসিতে ভরপুর দৃশ্যকল্প দর্শককে মাতিয়ে রাখে।‘মেরী মোবারক’ নাট্য লেখক কায়সার ফয়েজ নিজে নাটকটি পরিচালনা করেন। 

নাটকের কাহিনিতে দর্শক দেখতে পান বিলাতের বহুভাষী, বিভিন্ন ধর্ম ও বহু বর্ণের সমাজে একত্রে বসবাস, জীবন যাপন এমনকি ধর্মীয় আচার কিভাবে নতুন সমাজ বিন্যাসে সম্প্রতি রচনা করে সভ্যতাকে নির্মাণ করছে। ঈদ এবং ক্রিসমাস দুটি উৎসব দুটি ভিন্ন সম্প্রদায়ের হলেও মিলেমিশে উদযাপন করার মধ্য দিয়ে কিভাবে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে পারে,আনন্দঘন নানা অনুসঙ্গে মেতে উঠতে কোন বাঁধা নেই, তা এই নাটকে উঠে এসেছে। অন্য দিকে, চলমান জীবনে প্রেম, সৌহাদ্য পূর্ণ সম্পর্ক নির্মাণে ধর্ম কোন বাধা নয়, পোশাক আশাক  কোন সমস্যা নয়, শুধু থাকা চাই একটি সুন্দর মন, সুন্দর ইচ্ছা। এমন গল্পের নতুন এক ভাবনা দর্শখদের মাঝে ছড়িয়ে দিয়েছে ‘মেরী মোবারক’ নাটক।ভিন্ন ভাষা যথা ইংরেজি বাংলাভাষী চরিত্র সেই সঙ্গে ভিন্নধর্মালম্বী হলেও বন্ধুত্বে কখনও চিড় ধরেনি বা বাধা হয়ে দাঁড়ায়নি। 

এমন সম্প্রতির সংস্কৃতি লালন করেই বিলাতের বাঙালি সমাজ সভ্যতার অগ্রযাত্রায় স্বাক্ষর রাখছে। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিনা খাতুন, আফসার আলী, সাঈদা তাসনিয়া ও আদি রায়।  

পোশাক ও সেট ব্যবহার হয়েছে ঘরোয় পরিবেশের আমেজ সৃষ্টির মধ্য দিয়ে। অভিনয় কোথায় আড়ষ্ট হয়নি। কখনো মনেই হয়নি নাটক দেখছি। এতো বাস্তব ভিত্তিক পরিবেশনায় আনন্দই পেয়ছেন সবাই। নাটকটি দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে ১৩ নভেম্বরও আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্রিন্টার্স হলে।

কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত :  ০৫:০৭, ১৫ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজন ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি। গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, রাত ৮টায়,নিউইয়র্কের ব্রঙ্কসে ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হৃদয় বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদদিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের অবহিত করেন।

মূলত কণ্ঠশিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয় বর্ষপূর্তির এই আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আগত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া , চাইম ব্যান্ড এর প্রতিষ্ঠাতা সদস্য আল- আমিন , এহেতেশাম মুকুট, হামজা,জোসেফিন মিষ্টি,বিনিটা জয়া,আসাদ সোহেল, রুপালি ঘোষ, সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেক শিল্পী।তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির থিম সং-এর রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় সিম্ফনির থিম সংটি উপস্থিত দর্শক-শ্রোতাদের শোনানো হয়। গানটি উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত সকল শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান এবং সংগঠনের পথচলায় তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘটে।

সংগীতশিল্পীদের একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবাসে সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও অতিথিরা।


কমিউনিটি এর আরও খবর