যুক্তরাজ্য জাসদের উদ্যোগে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লন্ডন ৮ই নভেম্বর ২০২৬: জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ৩১শে অক্টোবর । এই উপলক্ষে যুক্তরাজ্য জাসদ গত ৮ই নভেম্বর বেলা ৫টায় লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোকে এক আলোচনা সভার আয়োজন করে । আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু । সভার শুরুতে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর থেকে আজোবদি বিভিন্ন সময়ে যারা মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন , তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।
সভার শুরুতে যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ তাঁর স্বাগতিক বক্তব্য পেশ করে । তিনি বলেন, ১৯৭২ সালের ৩১শে অক্টোবর সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রনাঙ্গন থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা করেছিলেন এবং শত প্রতিকূলতার মধ্যেও জাসদ তাঁর লক্ষ্যে অটল থেকে একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে । তিনি তাঁর বক্তব্যে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান ।
সভায় অন্যান্য জাসদ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ ভূলুণ্ঠিত । মুক্তিযুদ্ধারা আজ লাঞ্ছিত, নির্যাতিত এবং অবহেলিত । একাত্তরের পরাজিত শক্তি আজ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে অধিষ্ঠিত । মব রাজত্ব দেশের সর্বত্র । স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন । তাই বক্তারা দেশের রাজনৈতিক এই পরিস্থিতি মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের পক্ষের দেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । বক্তারা মিথ্যা মামলায় বন্দী এবং সাজা প্রাপ্ত জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি এবং সাজা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানান ।
সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ সম্পাদক সাংবাদিক এমরান আহমদ, সিলেট জেলা ও যুক্তরাজ্য জাসদ নেতা মোহাম্মদ কামরান আহমদ, যুক্তরাজ্য নারীজোটের সভাপতি রেহানা বেগম এবং যুক্তরাজ্য জাসদের মহিলা সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর । এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেট কাউন্সেলের সাবেক মেয়র ও কাউন্সিলার সেলিম উল্লাহ এবং কমিউনিটি নেতা নওশাদ নূর ।
অনুষ্টান শেষে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে হালকা খাবার পরিবেশন করা হয় । সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।
-প্রেস বিজ্ঞপ্তি



















