img

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ১১ ফুটবল প্রতিভাকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘দ্য লস্ট ইলেভেন’

প্রকাশিত :  ১৪:১৭, ০২ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ১১ ফুটবল প্রতিভাকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘দ্য লস্ট ইলেভেন’
১৭ কোটি মানুষের দেশ কেন কখনো বিশ্বকাপ খেলেনি, সেই প্রশ্নে ১৮ মিনিটের তথ্যচিত্র। মুক্তি পাচ্ছে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর দুই দিন আগে।

স্পোর্টস ডেস্ক | সোমবার, ২ নভেম্বর ২০২৬: ব্রিটিশ-বাংলাদেশি কনটেন্ট নির্মাতা জাভেদ আজ সোমবার প্রকাশ করছেন নতুন ১৮ মিনিটের তথ্যচিত্র \"দ্য লস্ট ইলেভেন\" (The Lost XI)। ছবিটির মূল প্রশ্ন, বাংলাদেশের ফুটবলে প্রতিভার অভাব আছে কি, নাকি সমস্যা প্রতিভা খুঁজে বের করার। নির্মাতার দাবি, বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ একাদশ ইতিমধ্যেই আছে, তবে তারা ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে।

ছবিটি ইউটিউবে দেখা যাবে জাভেদের চ্যানেল Its Just Javed FC-এ, আজ গ্রিনিচ মান সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক দুই দিন আগে ছবিটির মুক্তি দেওয়া হচ্ছে।

একটি তুলনা দিয়ে শুরু

তথ্যচিত্রের শুরুর দিকের একটি তথ্য হলো, ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৯০০ (ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান অফিস, ONS)। এটি ২০২৬ বিশ্বকাপে খেলা দেশ কেপ ভার্দের মোট জনসংখ্যার (প্রায় ৫ লাখ ৫০ হাজার) চেয়েও বেশি। অথচ ১৭ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ এশিয়ান কাপে খেলেছে মাত্র একবার, ১৯৮০ সালে। বিশ্বকাপে কখনো জায়গা হয়নি।

ছবিতে যা আছে

তথ্যচিত্রে নির্মাতা তুলে ধরেছেন:

    \r\n
  • আবাহনী–মোহামেডান ডার্বির সেই সময়, যখন গ্যালারি ভরে উঠত দর্শকে;
  • \r\n
  • কীভাবে ক্রিকেট দর্শক, অর্থ ও সেরা তরুণ ক্রীড়াবিদদের টেনে নিল;
  • \r\n
  • ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফা এথিকস কমিটির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা;
  • \r\n
  • জাতীয় দলের চেহারা বদলে দেওয়া প্রবাসী খেলোয়াড়েরা, হামজা চৌধুরী থেকে ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদ পর্যন্ত।
  • \r\n

ঢাকা থেকে লন্ডন, ফিনল্যান্ড থেকে জাপান

ছবির কেন্দ্রে আছে একটি স্বপ্নের একাদশ। জাভেদ ঢাকা, ফিনল্যান্ড, ভার্জিনিয়া, ডেনমার্ক, কানাডা, জাপান ও লন্ডন থেকে পুরো একাদশ বেছে নিয়েছেন। এর সঙ্গে আছে বিদেশে থাকা খেলার যোগ্য আরও কিছু খেলোয়াড়ের একটি বেঞ্চ।

পাঁচ দফা পরিকল্পনা

তথ্যচিত্রের শেষে জাভেদ বাংলাদেশ ফুটবলের জন্য পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন:

১. প্রত্যেক খেলোয়াড়কে সময়মতো বেতন দেওয়া।
\r\n২. লন্ডন ও নিউ ইয়র্কে স্থায়ী স্কাউট নিয়োগ।
\r\n৩. পাসপোর্ট-সংক্রান্ত প্রক্রিয়া মাসের পর মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার একটি ডেস্ক।
\r\n৪. ঢাকার বড় ক্লাবগুলোতে প্রকৃত অর্থে অ্যাকাডেমি চালু।
\r\n৫. প্রতিটি ম্যাচ ইংরেজি ধারাভাষ্যসহ ইউটিউবে সম্প্রচার।

\"প্রতিভার সংকট নয়, খুঁজে পাওয়ার সংকট\"

জাভেদ বলেন, \"আমার মা বাংলাদেশে জন্মেছেন, কিন্তু এখনো পর্তুগালকে সমর্থন করেন। আমি তাঁকে একটা কারণ দিতে চাই, যাতে আর তা করতে না হয়। বাংলাদেশের প্রতিভার সমস্যা নেই। সমস্যা হলো খুঁজে পাওয়ার।\"

ছবির মূল তথ্য

ছবির প্রতিটি তথ্য পর্দায় \"যাচাইকৃত\", \"প্রতিবেদিত\" বা \"অনুমান\" হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

    \r\n
  • ইংল্যান্ড ও ওয়েলসে ৬ লাখ ৪৪ হাজার ৯০০ বাংলাদেশির বসবাস (ONS, ২০২১ আদমশুমারি)। কেপ ভার্দের জনসংখ্যা প্রায় ৫.৫ লাখ।
  • \r\n
  • চলতি মৌসুম শুরুর সময় প্রিমিয়ার লিগে একজনও ব্রিটিশ দক্ষিণ এশীয় খেলোয়াড় ছিলেন না।
  • \r\n
  • ২০২৬ সালের অক্টোবরে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে ২–৯ গোলে হেরেছে। ২০২৫ সালের নভেম্বরে ভারতকে ১–০ গোলে হারিয়েছিল।
  • \r\n
  • বিশ্বকাপে জায়গা করে নিলে একটি ফেডারেশন অন্তত ১০.৫ মিলিয়ন ডলার আয় করে, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পুরো বছরের ফুটবল বাজেটের (আনুমানিক ৬১.৮ কোটি টাকা, অনুমান) চেয়েও বেশি।
  • \r\n

তথ্যচিত্রটিতে পূর্ণাঙ্গ বাংলা অডিও ট্র্যাক এবং বাংলা ও ইংরেজি সাবটাইটেল রয়েছে।

দেখুন: https://youtu.be/xZuEil0F3D0 (সোমবার ২ নভেম্বর, গ্রিনিচ মান সময় দুপুর ২টা থেকে সরাসরি)

জাভেদের পরিবারের শিকড় সিলেটে। ইংল্যান্ডে বড় হয়েছেন ফুটবল খেলে। নিজের ইউটিউব চ্যানেল Its Just Javed FC-তে ফুটবলের ব্যবসা ও গল্প নিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি করেন।

যোগাযোগ: [email protected] | ইনস্টাগ্রাম: @itsjustjaved

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসের শিশুদের জন্য বড়দিনের শুভেচ্ছা কার্ড ডিজাইন প্রতিযোগিতা ২০২৬

প্রকাশিত :  ১৬:০২, ০২ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আবারও খুদে শিল্পীদের জন্য বার্ষিক ক্রিসমাস কার্ড ডিজাইন প্রতিযোগিতা চালু করেছে। সৃজনশীল শিশুদের নিজস্ব নকশা জমা দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

প্রতিযোগিতা থেকে তিনটি বিজয়ী ডিজাইন নির্বাচন করা হবে, যা মেয়র, প্রধান নির্বাহী (চিফ এক্সিকিউটিভ) এবং কর্পোরেট ডিরেক্টর ফর চিলড্রেন’স সার্ভিসেস-এর পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক বড়দিনের শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হবে।

মৌসুমি উৎসব ও টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় কমিউনিটিকে ফুটিয়ে তুলে সৃজনশীলভাবে ছবি আঁকা, রং করা বা কোলাজ তৈরি করতে বরার শিশুদের উৎসাহিত করা হচ্ছে।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “প্রতিবছর টাওয়ার হ্যামলেটসের শিশুদের অসাধারণ সৃজনশীলতা, কল্পনাশক্তি ও প্রতিভা আমাকে মুগ্ধ করে। আমাদের বার্ষিক ক্রিসমাস কার্ড প্রতিযোগিতা তরুণদের তাদের শিল্পীসত্তা প্রকাশের একটি চমৎকার সুযোগ এবং এর মাধ্যমে তারা পুরো বরো জুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে পারে।”

মেয়র বলেন, “আমি শিশুদের দারুণ সব ডিজাইন দেখার অপেক্ষায় আছি এবং এমন একটি নকশা নির্বাচন করতে চাই যা টাওয়ার হ্যামলেটসের উষ্ণতা, বৈচিত্র্য এবং কমিউনিটি স্পিরিটকে প্রতিফলিত করে।”

অংশগ্রহণের নিয়ম

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ৫ থেকে ১১ বছর হতে হবে এবং তাদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে বাস করতে হবে অথবা বরোর কোনো স্কুলে পড়তে হবে।

ডিজাইন জমা দেওয়ার জন্য:

ডিজাইনের আকার এ৫ (A5) হতে হবে (ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেকোনো ফরম্যাটে)।

নকশাটি হতে হবে মৌলিক, সৃজনশীল ও রঙিন।

কাজের সঙ্গে শিশুর নাম, বয়স, যোগাযোগের ফোন নম্বর, স্কুলের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

কীভাবে জমা দেবেন

আপনার ডিজাইনটি ইমেইলের সংযুক্তি বা এটাচমেন্ট হিসেবে পাঠাতে হবে।

ইমেইলের বিষয় সাবজেক্ট হিসেবে লিখতে হবে: মেয়রর্স ক্রিসমাস কার্ড কম্পিটিশন ২০২৬ (Mayor’s Christmas Card Competition 2026)

ইমেইল ঠিকানা: [email protected]

শেষ সময়: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২টার মধ্যে সব এন্ট্রি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া কোনো এন্ট্রি গ্রহণ করা হবে না।

বিজয়ী ডিজাইনগুলো কাউন্সিলের আনুষ্ঠানিক ক্রিসমাস বা বড়দিনের শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হবে। এছাড়াও, জমা দেওয়া সব ডিজাইনের ছবি কাউন্সিলের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, নিউজলেটার এবং অন্যান্য অভ্যন্তরীণ ও বহিরাগত প্রচারমাধ্যমে প্রকাশ করা হতে পারে।

তাই ছোট শিল্পীরা, তোমাদের রঙ-তুলি নিয়ে প্রস্তুত হও এবং টাওয়ার হ্যামলেটসের জন্য একটি অসাধারণ উৎসবমুখর কার্ড ডিজাইন তৈরি করো!

কমিউনিটি এর আরও খবর