img

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির ২০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে লন্ডনে চূড়ান্ত প্রস্তুতি সভা

প্রকাশিত :  ১৬:০৭, ৩০ অক্টোবর ২০২৬

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির ২০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে লন্ডনে চূড়ান্ত প্রস্তুতি সভা

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতাল ইউকে কমিটির গৌরবময় ২০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ওয়ার্কিং কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতাল ইউকে কমিটি ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে সভায় আগামী ৯ নভেম্বরের অনুষ্ঠানকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন হার্ট ফাউন্ডেশন সিলেটের ইন্টারন্যাশনাল রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ আলী, সিলেট কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদাল মিয়া, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রেজারার গোলাম রব্বানী রুহি আহাদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি ডা. সৈয়দ মাসুক আহমেদ এবং এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ অহিদ উদ্দিন।

এ ছাড়া ডোনার মেম্বার মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী ও রেজাউল করিম মৃধাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় এস আই আজাদ আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ২০০৬ সাল থেকে ইউকে কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘ দুই দশক ধরে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

সভায় বক্তারা বলেন, সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল শুধু সিলেট নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের হৃদ্‌রোগ চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মহতী প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যপ্রবাসীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। দুই দশকের এই পথচলা সংগঠনের ঐক্য, আন্তরিকতা ও মানবসেবার এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত।

সভায় উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আগামী ৯ নভেম্বরের ২০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান সফল ও স্মরণীয় হয়ে উঠবে।

কমিউনিটি এর আরও খবর

img

প্রবাসীদের দাবি আদায়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদের যুক্তরাজ্য শাখার সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:০১, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩৭, ৩১ অক্টোবর ২০২৬

সিলেট প্রতিনিধি: প্রবাসীদের বিভিন্ন দাবি আদায় এবং সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবি বাস্তবায়নের প্রত্যয় নিয়ে গঠিত সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিউ রোডের একটি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মুনিম। সাধারণ সম্পাদক সলিসিটর এস. ইয়াওর উদ্দিনের পরিচালনায় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রেজারার মাহবুবুর রহমান কোরেশী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ও সৈয়দ মাওলানা তানিম আহমদ।

সভায় আলোচনায় অংশ নেন অ্যাকাউন্ট্যান্ট ডক্টর সানাওয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলর ওসমান গনি, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর মানিকুর রহমান গনি, সাংবাদিক রহমত আলী, সাবেক সিভিক মেয়র রহিমা রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, আব্দুল গফুর, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মো. আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর শাহেদ আলী, সাংবাদিক মোস্তাক আলী বাবুল, আনিছুর রহমান, কয়ছর আহমদ, অধ্যাপক মিসবাহ কামাল, সোয়েব আহমদ, কবির আহমদ, শাহিন চৌধুরী, শাহ আকিকুর রহমান মিজান, আবুল কালাম, রোকন চৌধুরী, কবি আবু হোসেন, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কাজী বাবর আহমদ, মো. মাহবুব খান, হাসিম আব্দুল্লাহ ও সেলিম খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবিগুলো তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

একই সঙ্গে দাবি আদায়ের আন্দোলন আরও সুসংগঠিত ও জোরদার করার লক্ষ্যে সভায় বিভিন্ন সাবকমিটি গঠন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা এবং সংগঠনের কার্যকর ভূমিকার মাধ্যমে সিলেট বিভাগের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের পথ আরও সুগম হবে।


কমিউনিটি এর আরও খবর