img

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.)

প্রকাশিত :  ০৯:২৫, ২১ অক্টোবর ২০২৬

ব্রাডফোর্ডের মাওলানা আব্দুল মতিন (রহ.) এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র শোক প্রকাশ

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.)

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক সভাপতি, ব্রাডফোর্ড বায়তুল আমান জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর একান্ত শাগরিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব (রহ.)-এর জানাযার নামাজ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ ইউকের ভাইস ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিয মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ ইউকের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা, ইমাম-খতীব, আল ইসলাহ ইউকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া সহ নথ রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ । 

তাছাড়া স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শহর থেকে আগত মরহুমের মুহিব্বিন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ জানাযায় অংশ নেন।

মরহুম মাওলানা আবদুল মতিন তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাযে ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফিয মাওলানা আবদুল লতিফ।

মরহুমের রুহের মাগফিরাত ও দরজা বুলন্দি কামনা করে দু\'আ পরিচালনা করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

এদিকে ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.) এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি  এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনার আম্মাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও আনজুমানে আল ইসলাহ ইউকের সাউথ ওয়েলস ডিভিশনের যুগ্ম সাধারণ সম্পাদক  মোহাম্মদ মকিস মনসুর বলেন, হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.) তিনি  দীর্ঘ ৩০ বছর বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি  আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ডিভিশনের সভাপতির দায়িত্ব পালন করে দ্বীনি ও সাংগঠনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি তিনি আজীবন ইসলামের সঠিক আকিদা মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন।


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রিপেয়ার পলিসি সম্পর্কে মতামত জানানোর আহ্বান

প্রকাশিত :  ০৯:২৯, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ২১ অক্টোবর ২০২৬

আপনি কি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়াটিয়া বা লিজহোল্ডার? হাউজিং রিপেয়ার সার্ভিসেস বা আবাসন মেরামত পরিষেবার মান উন্নত করতে কাউন্সিলের নতুন মেরামত নীতি প্রণয়নের কাজে আপনার মতামত জানান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার হাউজিং রিপেয়ার পলিসি বা নীতি পর্যালোচনা ও হালনাগাদ করছে। এ উদ্যোগের লক্ষ্য হলো বাসিন্দাদের চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে মেরামত পরিষেবাকে আরও কার্যকর, নির্ভরযোগ্য ও বাসিন্দাবান্ধব করে তোলা।

বাসিন্দাদের দৈনন্দিন অভিজ্ঞতা মেরামত পরিষেবার বিভিন্ন দিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে মতামত ও পরামর্শ চাওয়া হচ্ছে।

যেসব বিষয়ে মতামত জানাতে পারবেন

প্রস্তাবিত মেরামত নীতি পর্যালোচনার আওতায় রয়েছে:

মেরামতের দায়িত্বঃ বাড়ির কোন ধরনের মেরামতের দায়িত্ব কাউন্সিলের এবং কোনগুলোর দায়িত্ব ভাড়াটিয়া বা লিজহোল্ডারের, তা স্পষ্ট করা।

মেরামতের অগ্রাধিকারঃ জরুরি ও সাধারণ মেরামতের ক্ষেত্রে কোন কাজ কত দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, তা নির্ধারণ।

অ্যাপয়েন্টমেন্টের মানদণ্ডঃ মেরামতের জন্য নির্ধারিত সময়ে কর্মীদের উপস্থিতি এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মান উন্নয়ন।

পরিষেবার মান ও কার্যকারিতা: মেরামতের কাজ কতটা ভালোভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে, তা মূল্যায়ন ও উন্নত করা।

যেভাবে মতামত জানাবেন

কাউন্সিলের রিপেয়ার পলিসি (মেরামত নীতি) পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য বাসিন্দাদের সামনে কয়েকটি সুযোগ রয়েছে। তাঁরা টাউন হলে আয়োজিত পরামর্শ সভায় সরাসরি অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইনে সভায় যোগ দেওয়া, অনলাইন জরিপে মতামত দেওয়া অথবা হাউজিং ইমপ্রুভমেন্ট ফোরামের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরতে পারবেন।

বাসিন্দাদের দেওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে মেরামত পরিষেবার ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তৈরিতে কাজে লাগানো হবে।

আপনার মতামত কেন গুরুত্বপূর্ণ?

বাড়ির মেরামতসংক্রান্ত সমস্যা, কাজ সম্পন্ন হতে দেরি, অ্যাপয়েন্টমেন্টের অভিজ্ঞতা কিংবা পরিষেবার মান সম্পর্কে বাসিন্দাদের বাস্তব অভিজ্ঞতা নীতি উন্নয়নে সহায়তা করতে পারে। এই পরামর্শ প্রক্রিয়ায় অংশ নিয়ে আপনি এমন একটি মেরামত পরিষেবা গড়ে তুলতে অবদান রাখতে পারেন, যা বাসিন্দাদের প্রয়োজনের প্রতি আরও বেশি সাড়া দেবে এবং আগামী বছরগুলোতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে সাহায্য করবে।

আপনি কাউন্সিলের ভাড়াটিয়া বা লিজহোল্ডার হলে আপনার মতামত জানান এবং মেরামত পরিষেবার ভবিষ্যৎ গঠনে অংশ নিন।

বিস্তারিত জানতে এবং মতামত জানানোর সুযোগগুলো সম্পর্কে জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট দেখুন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট

কমিউনিটি এর আরও খবর