img

জলবায়ু নিয়ে জানুন, বুঝুন ও পদক্ষেপ নিনঃ ফিরে আসছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬

প্রকাশিত :  ১০:১২, ১৫ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সপ্তাহব্যাপী আয়োজন

জলবায়ু নিয়ে জানুন, বুঝুন ও পদক্ষেপ নিনঃ ফিরে আসছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬

জলবায়ু পরিবর্তন নিয়ে অনলাইনে ও গণমাধ্যমে নানা ধরনের তথ্যের ভিড়ে কোনটি সত্য, কোনটি ভুল এবং কোন পদক্ষেপগুলো বাস্তব পরিবর্তন আনতে পারে তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতাকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬-এর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জলবায়ু বিষয়ক বিভ্রান্তিকর তথ্য (ক্লাইমেট মিসইনফোরমেশন) মোকাবিলা।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই উদ্যোগে বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানতে, প্রশ্ন করতে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে উৎসাহিত করা হবে। বিভিন্ন বিনামূল্যের অনুষ্ঠান, কর্মশালা, প্রদর্শনী, বৃক্ষরোপণ কার্যক্রম এবং কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও টেকসই জীবনযাপন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ও বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

গ্রিন উইকের অংশ হিসেবে বাসিন্দারা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রচলিত নানা প্রশ্নের উত্তর জানতে পারবেন, স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় কাজ করা ব্যক্তিদের অভিজ্ঞতা শুনতে পারবেন এবং দৈনন্দিন জীবনে কীভাবে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নেওয়া যায় সে সম্পর্কে ব্যবহারিক ধারণা অর্জন করবেন।

সপ্তাহব্যাপী নানা আয়োজন

গ্রিন উইকের সূচিতে রয়েছে বিভিন্ন বয়স ও আগ্রহের মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি

১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে জনপ্রিয় ক্লদস্ এন্ড বুক সোয়াপ এন্ড রিপেয়ার ইভেন্ট, যেখানে বাসিন্দারা পুরোনো পোশাক ও বই বিনিময় করতে পারবেন এবং পোশাক মেরামতের কৌশল শিখতে পারবেন। এই আয়োজন পুনঃব্যবহার ও পুনর্ব্যবহারকে উৎসাহিত করবে।

১৯ ও ২০ অক্টোবর প্রদর্শিত হবে দ্যা পিপলস্ ইমার্জেন্সি ব্রিফিং নামের একটি তথ্যচিত্র, যেখানে জলবায়ু ও জীববৈচিত্র্য সংকটের কারণ এবং প্রভাব তুলে ধরা হবে।

২১ অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রীন উইক সাসটেইনেবিলিটি ফেয়ার, যেখানে পরিবেশবান্ধব উদ্যোগ, সংগঠন এবং কমিউনিটি প্রকল্প সম্পর্কে জানার সুযোগ থাকবে।

২২ক্টোবর আয়োজিত হবে বায়োডায়ভার্সিটি এন্ড গ্রোয়িং সিম্পোজিয়াম, যেখানে জীববৈচিত্র্য সংরক্ষণ, নগর কৃষি এবং সবুজায়ন নিয়ে আলোচনা হবে।

২৪ অক্টোবর একটি উন্মুক্ত কমিউনিটি প্ল্যান্টিং ডে আয়োজিত হবে, যেখানে পরিবারসহ সকল বাসিন্দা অংশ নিতে পারবেন এবং স্থানীয় পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পারবেন।

২৫ অক্টোবর স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে একটি “গ্রো ইয়র ওউন ফুড” কার্যক্রম অনুষ্ঠিত হবে।

২৬ অক্টোবর পরিবেশ বিষয়ক বিভ্রান্তিকর তথ্য স্থানীয় সরকার কর্মীদের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে ইউনিসন-এর একটি লাঞ্চটাইম ওয়েবিনার অনুষ্ঠিত হবে। একই দিনে সহযোগিতামূলক শিল্পকর্ম, জলবায়ু বিষয়ক অভিনব রোল-প্লে সেশন এবং শিশু-কিশোরদের জন্য পরিবেশ সচেতনতা-ভিত্তিক কার্যক্রমও থাকবে।

এছাড়া গ্রীন লাইব্রেরিজ উইক উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন আইডিয়া স্টোর ও লাইব্রেরিতে লেগো বিল্ড দ্যা চ্যাঞ্জ কার্যক্রম আয়োজন করা হবে। এতে পরিবার, অভিভাবক ও শিশুদের পরিবেশবান্ধব ভবিষ্যৎ নিয়ে সৃজনশীলভাবে ভাবতে উৎসাহিত করা হবে।

বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতনতা

গ্রিন উইকের অন্যতম লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে ভুল তথ্য শনাক্ত করা এবং নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব তুলে ধরা। এ উপলক্ষে ইউরোপীয় কমিশন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যভিত্তিক রিসোর্সও বাসিন্দাদের জন্য তুলে ধরা হয়েছে, যাতে তারা জলবায়ু সম্পর্কে তথ্য যাচাই করে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আশা, গ্রিন উইক ২০২৬ জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং বাসিন্দাদের পরিবেশ রক্ষায় ইতিবাচক উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করবে।


 

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসের গর্ভবতী নারী ও চার বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার কেনায় আর্থিক সহায়তা

প্রকাশিত :  ১৭:৪২, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৫, ১৫ অক্টোবর ২০২৬

গর্ভবতী নারী এবং চার বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার ও দুধ কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের হেলদি স্টার্ট (Healthy Start) কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা এই সহায়তা পেতে পারেন বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনি যদি ১০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী হন অথবা আপনার চার বছরের কম বয়সী সন্তান থাকে, তাহলে আপনি এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন।

কী ধরনের সহায়তা পাওয়া যাবে?

আবেদন অনুমোদিত হলে যোগ্য আবেদনকারীকে একটি হেলদি স্টার্ট কার্ড (Healthy Start card) দেওয়া হবে। এই কার্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা থাকবে, যা যুক্তরাজ্যের অংশগ্রহণকারী দোকানগুলো থেকে স্বাস্থ্যকর খাবার ও দুধ কেনার জন্য ব্যবহার করা যাবে।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো গর্ভাবস্থায় এবং শিশুর জীবনের প্রথম বছরগুলোতে পুষ্টিকর খাবার কেনার সুযোগ বাড়ানো, যাতে মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করা যায়।

কারা আবেদন করতে পারবেন?

আপনি যদি ১০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী হন।

আপনার চার বছরের কম বয়সী সন্তান থাকলে।

আপনি যদি কর্মসূচির নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন।

শুধু গর্ভবতী হওয়া বা চার বছরের কম বয়সী সন্তান থাকলেই সহায়তা নিশ্চিত নয়। অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যোগ্যতা যাচাই করে অনলাইনে আবেদন করুন।

আবেদন ও বিস্তারিত তথ্য: https://orlo.uk/zK9Wz

আপনি বা আপনার পরিচিত কেউ এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন বলে মনে হলে, তথ্যটি তাঁদের সঙ্গে শেয়ার করুন।

কমিউনিটি এর আরও খবর