img

ম্যানচেস্টারে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৪:০১, ১৩ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টারে  তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টার, ১১ অক্টোবর ২০২৬: ইংল্যান্ডের ম্যানচেস্টারে শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে এক ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ১১ অক্টোবর। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস প্রদান করেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

মাহফিলে লন্ডন, মিডল্যান্ডস, নর্থসহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক আলিম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লাতিফী হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, লাতিফী হ্যান্ডস বাংলাদেশের সিনিয়র অপারেশন ম্যানেজার মাওলানা লুকমান আহমদ চৌধুরী সাদী প্রমুখ। এ ছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ও কমিউনিটি নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হযরত আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী সহীহ বুখারী শরীফ থেকে দরস প্রদান করেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের আলোকে মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবার-পরিজনের প্রতি দায়িত্ব পালন এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিধবা, মিসকিন, অসহায় ও অনাথ মানুষের সহায়তায় এগিয়ে আসার মর্যাদা অত্যন্ত উচ্চ। এ ধরনের মানবসেবামূলক কাজের সওয়াব এমন ব্যক্তির ইবাদতের সমতুল্য, যিনি আল্লাহর পথে জিহাদ করেন অথবা রাতে ইবাদত করেন ও দিনে রোজা রাখেন। তিনি আরও বলেন, ইসলামে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ। একইভাবে নিজের পরিবার-পরিজনের দেখাশোনা করা এবং স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও সদকা হিসেবে গণ্য হয় বলে হাদীস শরীফে উল্লেখ রয়েছে।

মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বের বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মা-বাবার খেদমতে সন্তানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে যাঁরা মা-বাবাকে দেশে রেখে প্রবাসে অবস্থান করছেন, তাঁদের দেশে গেলে মা-বাবার কবর জিয়ারতের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন ও উত্তম চরিত্র গঠনের বিষয়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা, অন্যের ভালো কিছু দেখলে অন্তরে আনন্দ অনুভব করা, মানুষের দুঃখ-কষ্টে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং নিয়মিত দরুদ শরীফ ও ইস্তিগফারের অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

তাসাউফ ও আত্মিক পরিশুদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বড় পীর হযরত আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদের তরিকার ইমাম। তাঁর মাধ্যমে তাসাউফ তথা তাজকিয়ায়ে নফস ও আত্মশুদ্ধির মহান চর্চা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াতের শিক্ষা ও চর্চা প্রসারে আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন অসামান্য খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। কোরআন তিলাওয়াতের বিশুদ্ধতা নিশ্চিত করা এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর অবদান মুসলিম উম্মাহর জন্য এক মূল্যবান উত্তরাধিকার।

আউলিয়ায়ে কেরামের রেখে যাওয়া দ্বীনি খেদমতের ধারাবাহিকতায় শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে পরিচালিত বিভিন্ন দ্বীনি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার খেদমত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য তিনি দোয়া করেন। পাশাপাশি দুনিয়া থেকে বিদায় নেওয়া সকল মুসলমানের মাগফিরাত কামনা করেন।

মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন আনজুমানে আল ইসলাম ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট এবং শাহজালাল জামে মসজিদ কিথলীর ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ হেলাল উদ্দিন।

মসজিদের ইমাম হাফিজ আবদুল হামিদ শাহানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ভাইস চেয়ারম্যান গনি আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে ওয়ালসলের শামসুদ্দোহা শিল্পীগোষ্ঠী এবং ওল্ডহামের দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নাশিদ পরিবেশনা উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করে। ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত ও নাশিদ পরিবেশনার মধ্য দিয়ে মাহফিলটি এক সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ মাহফিল সঞ্চালনা করেন শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা খায়রুল হুদা খান।

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মরহুম উম্মতে মুহাম্মদির মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

কমিউনিটি এর আরও খবর

img

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:০৬, ১২ অক্টোবর ২০২৬

বিপুলসংখ্যক দর্শক, ঢাকাদক্ষিণবাসী ও ফুটবল সমর্থকদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গত রবিবার ১১ অক্টোবর ২০২৬ স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে প্রত‍্যক গ্রামের টিম অংশগ্রহণ করে।

গ্রুপ পর্বের খেলা হয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ; গ্রুপ পর্ব শেষে চারটি টিম সেমিফাইনাল খেলে এবং পরে দুই বিজয়ীর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নগর গ্রামের ফুটবল টিম ও শিলঘাট ফুটবল টিম, প্রতিদ্বন্দ্বিতা পুর্ন খেলায় নগর ফুটবল টিম জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শিলঘাট ফুটবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলায় অংশগ্রহণকারী টিমগুলো হলো কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, ঢাউস ফুটবল টিম।

টুর্নামেন্টের আকর্ষণ ছিলো বিপুল সংখ্যক নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ তাদের পরিবারের মা বাবার সাথে, আমরা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আমাদের মুল উদ্দেশ্যই হলো আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত করা।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার আহমদ শাহান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এবং বলেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে আপনাদের সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা বৃন্দের মধ্যে আতাউর রহমান আঙ্গুর মিয়া, সাবেক কাউন্সিলর জুবায়ের খান মিলন, সাবেক কাউন্সিলর আমিনুর রশীদ খান, মোঃ ছালেহ আহমদ।

কার্যনির্বাহী কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ সভাপতি আব্দুল লতিফ নিজাম, সহ-সভাপতি মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, সদস্য মামুনুর রশীদ খান, ইকবাল আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, জোবায়ের সিদ্দিক, মোহাম্মদ রাজিব।

টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি মাসুক আহমেদ, সাবেক উপদেষ্টা মোহাম্মদ শামীম আহমেদ, মাহমুদুর রহমান শানুর, বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আশরাফুল ইসলাম, বিশ্ব বাংলা অনলাইন নিউজের সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সম্পাদক সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, হাওয়া টিভির কিশওয়ার আনাম লিটন ও রুমানা আনাম, অনলাইন বিডি টিভির চেয়ারম‍্যান আব্দুল মোমিন, টি নিউজের তানভীর আহমেদ তারেক, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সদস্য হেলাল আহমদ, আশরাফ হোসেন শফি, মোহাম্মদ সাহিদ খান, রিয়াজ উদ্দিন, রেদওয়ান খান, মোঃ মুকিতুর রহমান, মকসুদ আহমদ খান শাহজাহান, মাকন মিয়া, নুর মোহাম্মদ সুমন, মিছবাহ উদ্দিন, আদন মিয়া, রেজওয়ান শিবলু, সাব্বির আহমেদ, শফি আহমেদ, আকিব হোসেন, সোহেল আহমেদ, ইমরুল হোসেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক টিমের ম‍্যানেজারদের ও সকল খেলোয়াড়দের পদক প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ন নগর ফুটবল টিমের সকল খেলোয়াড় ও রানার্সআপ শিলঘাট ফুটবল টিমের প্রত্যেক খেলোয়াড়কে ট্রফি প্রদান করা হয় ও চ্যাম্পিয়ন ট্রফি- রানার্স আপ ট্রফি দেয়া হয়।

খেলায় বেস্ট প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছেন এবং ট্রফি গ্রহণ করেন নগর গ্রাম ফুটবল টিমের আলী হোসেন।

ঢাকাদক্ষিণ আমাদের জন্মস্থান তাই শিকড়ের প্রতি ভালোবাসা ও মানবতার কল্যাণে কাজ করার জন্য আমরা সব সময় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ভালোবাসা অনুভূতি আর শিকড়ের সাথে সম্পৃক্ত করতে নতুন প্রজন্মকে চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রিয় সংগঠন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।

সৌহার্দ্যপুর্ণ অত‍্যন্ত আনন্দময় পরিবেশে উপস্থিত সকলের অংশগ্রহণে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পারায় আমরা উচ্ছ্বসিত ও গর্বিত, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইইকে’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টুর্নামেন্টে যারা স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন- আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, মামুনুর রশীদ খান, আবজল হোসেন, মাকন মিয়া, দেওয়ান নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস জুনেদ, ইয়ামীম দিদার, মোঃ তাজুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান, কাওসার আহমেদ জগলু, খায়রুল আলম ক‍্যারল, তারেকুর রহমান ছানু, মোঃ শামীম আহমদ।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বাছির টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় সকল স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংগঠনের সহ সভাপতি দেলওয়ার আহমদ শাহান আগামী সময়গুলোতেও সকলের সহযোগিতা কামনা করে সবার আন্তরিকতার প্রশংসা করে সমাপনী বক্তব্য রাখেন।


কমিউনিটি এর আরও খবর