img

সাংসদ সরোয়ার আলমগীরকে লন্ডনে উষ্ণ সংবর্ধনা

প্রকাশিত :  ২০:৩৫, ০৩ অক্টোবর ২০২৬

সাংসদ সরোয়ার আলমগীরকে লন্ডনে উষ্ণ সংবর্ধনা

চট্টগ্রাম-২, ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এমপির লন্ডন সফর উপলক্ষে এক গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর বুধবার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারি শেখ নাসির ও জয়েন্ট সেক্রেটারি সরওয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন সলিসিটর জাগীর আলম।

সভায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন  সংগঠনের সহ সভাপতি আজমল করিম জুয়েল।

পরে ফটিকছড়ি কমিউনিটি ইউকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আখতারুন আলম। স্বাগত বক্তব্যে তিনি যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ির প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক, ঐক্য এবং দেশের মানুষের সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ততার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় সংবর্ধিত অতিথি সরোয়ার আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধের যেমন প্রবাসীরা বাংলাদেশের জন‍্য অনন‍্য অবদান রেখেছেন এখনো তারা নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে অবদান রাখছেন। তিনি প্রবাসীদের যেকোন সমস্যা বিশেষ করে বিমানবন্দরে হয়রানি এবং জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকের সাবেক চেয়ারপার্সন নাজিম উদ্দিন, গ্রেটার চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসহাক এবং জেইন গ্লোবালের ডাইরেক্টর সাজ্জাদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি কমিউনিটি ইউকের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরোয়ার আলমগীর এমপির সন্তান সাইফ হোসেন তানবির, সহ সভাপতি আলী রেজা, ট্রেজারার এমদাদ হোসেন, সৈয়দ রাসেল, ওয়াহিদ পারভেজ, জয়নাল আবেদীন, মীরা বড়ুয়া, মোহাম্মদ আলম, আলতাফ চৌধুরী, সাইফুল আজম, ইয়াসিন আলতাফ, নিগাত সুলতানা, ব‍্যারিস্টার ইকবাল আলম, ড. আব্দুল আজিম শাহ, কোরবান আলী, বখতিয়ার উদ্দিন, দীল মোহাম্মদ, শাহীন চৌধুরী, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, ওসমান ফয়সাল, সেলিম হোসেন, শওকত আকবর, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ফটিকছড়ির উন্নয়ন, প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক মতবিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

কমিউনিটি এর আরও খবর

img

প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার

প্রকাশিত :  ০৯:৩৩, ০৩ অক্টোবর ২০২৬

১১ অক্টোবর এর কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করার আহবান

আগামী ১১ অক্টোবর  দূপুর ২ ঘটিকায়  লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬।

সিলেটবাসীর এই উৎসবকে সফল করতে সংগঠন এর কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত রিজিওনাল ও শাখার নেতৃবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সেন্ট্রাল লন্ডনে বারাকায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কো- কনভেনর মসুদ আহমদ ও অর্থ সচিব আসরাফ মিয়ার যৌথ পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়েছে। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন, ও বিশেষ অতিথি হিসেবে অপর প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

সিলেটি উৎসব তথা সম্মেলনকে সফল করতে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন সংগঠন এর সাউথ ইষ্ট এর কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক মেয়র ফুলজার আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলাম, কবি নুরজাহান শিল্পী, শাহ শাফী, সৈয়দ তানজম সুয়েব, আব্দুর রহিম রনজু, সৈয়দ কাহের,আহমেদ সাদিক, মুক্তার আলী,সৈয়দ সায়েম করিম,আব্দুস বাছিত রাফি,গিয়াস উদ্দিন, আব্দুল মুহিত, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, আলি হোসেন, শেখ মিজানুর রহমান, বদরুল হক মনসুর, ও আহাদ আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী। সভায় খসড়া সংবিধান অনুমোদন, নির্বাচন কমিশন গঠন ও রিজিওনাল প্রতিনিধি এবং ভোটিং ডেলিগটস এর তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। 

সভার সভাপতি কেন্দ্রীয় কনভেনর মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন,পারস্পরিক সম্পর্কের ঐক্য সুদৃঢ় করা ও প্রবাসীদের দাবি দাওয়ার ক্যাম্পেইনে সংগঠনকে এগিয়ে নিতে গ্রেটার সিলেটবাসীর সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন। 


কমিউনিটি এর আরও খবর