img

লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত :  ১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার উদ্যোগে শায়খে কাতিয়া রহ.-এর জ্যেষ্ঠ পুত্র, হযরত ফেদায়ে মিল্লাত রহ.-এর খলিফা, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি এবং কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন, ইলমি ও দ্বীনি খেদমত এবং বহুমুখী কর্মময় জীবন নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন লন্ডন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ।

আলোচনা সভায় বক্তারা মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর বর্ণাঢ্য জীবন, ইলমি মেহনত, দ্বীনি খেদমত, আখলাক, আমল, বিনয়, ইখলাস এবং মানুষের কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ. ছিলেন পদ-পদবির প্রতি সম্পূর্ণ অনাসক্ত, অত্যন্ত মুখলিস, পরহেজগার ও আল্লাহওয়ালা একজন বুযুর্গ। ইলম ও আমলের সমন্বয়ে গড়ে ওঠা তাঁর জীবন ছিল সুন্নাতের প্রতি গভীর ভালোবাসা ও পাবন্দির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তাঁর পিতা, আশিকে মাদানি রহ. মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রহ.-এর সুন্নতি আমল, আদর্শ ও দ্বীনি মেজাজকে নিজের জীবনে ধারণ করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

বক্তারা আরও বলেন, শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ছিল নীরব দ্বীনি খেদমত, ইখলাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। তিনি ব্যক্তিগত জীবনের পাশাপাশি মাদরাসা, তালিম-তরবিয়ত ও দ্বীনি কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘ সময় মানুষের মাঝে দ্বীনের খেদমত করে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিষ্য এবং বৃহত্তর উলামায়ে কেরাম ও জমিয়তের অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইউকে জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া; কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ; শায়খে কাতিয়া রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা ইউসুফ আমিনী; জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী; কেন্দ্রীয় জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ; ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী; ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ; জমিয়তে উলামায়ে ইসলাম ওমান শাখার সভাপতি মাওলানা রশীদ আহমদ; সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল হালীম সাতবাকী এবং সেক্রেটারি মাওলানা জাহেদ নাসির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর জমিয়তের উপদেষ্টা মাস্টার আব্দুর রউফ, সহ-সভাপতি হাফিজ জিয়াউদ্দীন, সহ-সভাপতি হাফিজ রশীদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, তাফসিরুল কুরআন বিষয়ক সম্পাদক মুফতি ওলিউর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ-প্রচার সম্পাদক মাওলানা জাবির হুসাইন, ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সৈয়দ আল আমীন, হাফিজ মাওলানা সৈয়দ সোহাইল, মাওলানা আমিনুল ইসলাম রাজু, শায়খে কাতিয়ার সুযোগ্য নাতি মাওলানা নোমান আহমদ, মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জ্যেষ্ঠ পুত্র মাওলানা মুবাশ্বির আহমদ ও মেঝো পুত্র মাওলানা মুদ্দাসসির আহমদসহ জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর রূহের মাগফিরাত, মর্যাদা বৃদ্ধি এবং তাঁর সকল দ্বীনি খেদমত কবুলের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও সবর ও উত্তম প্রতিদানের দোয়া করা হয়।


কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা

প্রকাশিত :  ১৯:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ বেডফোর্ড শাখা, মিল্টন কিন্স শাখা, কলচেস্টার শাখা এবং ক্যামব্রিজ শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক  আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু আজ ১৬ সেপ্টেম্বর  ২০২৬ ইং তারিখে এ সকল কমিটি অনুমোদন করে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে জোনাল কমিটির নতুন নেতৃবৃন্দর হাতে হস্তন্তর করেন।

ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।  

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দিন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, শহিদুল ইসলাম মামুন, মো. ফয়জুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, হাসনাত কবির খান রিপন, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফেরদৌস আলম, সেলিম আহমদ, শামীম আহমেদ, খিজির আহমদ ।

আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জোনাল কমিটিসমূহ  অনুমোদনের এ  সংবাদ জানানো হয়।     

ঘোষিত ৪টি জোনাল কমিটি (আংশিক) নিম্নরূপ:      

বেডফোর্ড বিএনপিঃ সভাপতি -আলহাজ্ব তারু মিয়া , সিনিয়র সহ সভাপতি -মোঃ নুরুল ইসলাম,  

সাধারণ সম্পাদক এম সোহেল আহমেদ,  সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক- জামাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক -এস এম ফটিক।

মিল্টন কিন্স বিএনপিঃ  সভাপতি -আব্দুল ওয়াদুদ সাহেল,  সিনিয়র সহ সভাপতি-আবুল কালাম আজাদ, 

সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক -মাস্টার কামরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর শাহিদুর রহমান এবং সদস্য- আব্দুল মতিন মজিদ।

কলচেস্টার বিএনপিঃ সভাপতি- ইশতিয়াক হোসেন দুদু, সিনিয়র সহ সভাপতি- মতিন মিয়া,  সহ সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক -তারেকুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক  ইফতেখার শামস টিপু এবং সাংগঠনিক সম্পাদক- মাহবুব খান।

কেম্ব্রিজ বিএনপিঃ  সভাপতি-কামাল হোসেইন , সিনিয়র সহ সভাপতি -সামসুদ্দিন আহমেদ বাবলু , সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহবুব খান নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাওছার,  সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া এবং সদস্য শাহিন মিয়া ।  


 

কমিউনিটি এর আরও খবর