শিক্ষার পথে সহায়তা: ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের যৌথ উদ্যোগে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

প্রকাশিত :  ১৫:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের যৌথ উদ্যোগে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (টিএইচসিডব্লিউএফইটি) মাধ্যমে বাসিন্দাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের খরচ মেটাতে সহায়তা করতে ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

মোট ৭৫ জন বাসিন্দাকে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষা কোর্স, স্নাতকোত্তর অধ্যয়ন এবং পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ।

এই অনুদানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউ)-এর মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে প্রদান করা হয়, যা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এপর্যন্ত ৪,৫০০-এরও বেশি স্থানীয় বাসিন্দাকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেতে সহায়তা করেছে।

গত সপ্তাহে টাউন হলে আয়োজিত বিশেষ উদযাপন অনুষ্ঠানে সফল আবেদনকারীদের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রাপকরা, তাদের অতিথিরা, টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টিরা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিডব্লিউজি-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং সিডব্লিউজি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শোবি খান। অনুষ্ঠানে ডেপুটি মেয়র ও ট্রাস্টের ট্রাস্টি কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং ট্রাস্টের চেয়ারম্যান নীল গ্রিফিথসও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “জীবনের সুযোগ-সুবিধা উন্নত করার সবচেয়ে শক্তিশালী উপায় গুলোর একটি হলো শিক্ষা। এই অনুদান গুলো বাসিন্দাদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং এমন সুযোগ গ্রহণ করতে সহায়তা করছে যা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।"

তিনি বলেন, “আমি এ বছরের প্রাপকদের অভিনন্দন জানাতে পেরে আনন্দিত এবং টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের আকাঙ্ক্ষাকে সহায়তা করার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতির জন্য আমাদের অংশীদার সিডব্লিউজি-কে ধন্যবাদ জানাতে চাই।”

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টি, কাউন্সিলর মাইযুম তালুকদার বলেন, “আমরা জানি যে আর্থিক চাপ প্রতিভাবান মানুষদের শিক্ষা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে। এই অনুদানগুলো এমন বাস্তব সহায়তা প্রদান করে যা বাসিন্দাদের দক্ষতা বিকাশ করতে, তাদের লক্ষ্য অর্জন করতে এবং সম্ভাবনা পূরণ করতে সক্ষম করে। এ বছরের সকল সফল আবেদনকারীদের অভিনন্দন। আমি তাদের পড়াশোনায় সব ধরনের সাফল্য কামনা করি।”

ক্যানরি ওয়ার্ফ গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, শোবি খান বলেন, “শিক্ষা জীবন বদলে দেয়, এবং লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার শক্তি প্রদর্শন করে। টিএইচসিডব্লিউএফইটি অনুদানের মাধ্যমে, আমরা আজ ৭৫ জন শিক্ষার্থীকে এবং কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ৫০০ জনেরও বেশি জনকে সহায়তা করছি, যা স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ পেতে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করছে।"

তিনি বলেন, “শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করার মাধ্যমে, আমরা কর্মক্ষেত্রে টেকসই পথ তৈরি করতে সহায়তা করছি এবং ক্যানারি ওয়ার্ফের বাইরেও বিস্তৃত একটি ইতিবাচক প্রভাব সমর্থন করছি।”

এই অনুদানগুলো শিশু ও তরুণদের জন্য কাউন্সিলের বৃহত্তর আর্থিক সহায়তা কর্মসূচির পরিপূরক, যা তাদের জীবনে সর্বোত্তম সম্ভাব্য সুযোগ নিশ্চিত করতে সাহায্য করে।

গত বছর, কাউন্সিল প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়া শিশুদের পরিবারের জন্য সর্বজনীন স্কুল ইউনিফর্ম অনুদান চালু করেছিল, এবং এ বছর এই কর্মসূচিটি সম্প্রসারিত করে ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ যাওয়া শিশুদেরও এর আওতায় আনা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার পাউন্ড পর্যন্ত, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।

টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ যারা প্রাথমিক ও মাধ্যমিক - উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন ফ্রি স্কুল মিল প্রদান করেছে, যার ফলে পরিবারগুলো প্রতি শিশুর জন্য বছরে গড়ে ৫৫০ পাউন্ড সাশ্রয় করতে পেরেছে।

এটিই একমাত্র কাউন্সিল যারা ইউনিভার্সিটি বার্সারির পাশাপাশি এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স (ইএমএ) পুণরায় চালু করেছে। এই মাসের শেষের দিকে পরবর্তী পর্যায়ের তহবিলের জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে তরুণদের মতামতকে আরও গুরুত্ব দিতে নতুন গাইড চালু

প্রকাশিত :  ১৮:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের প্রতিটি শিশু ও তরুণের বিকশিত হওয়ার সুযোগ থাকা উচিতঃ মেয়র লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটসে শিশু-কিশোর ও তরুণদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে নতুন চাইল্ড অ্যান্ড ইয়ুথ পার্টিসিপেশন গাইড চালু করেছে কাউন্সিল। শিশু, তরুণ ও পরিবারগুলো কীভাবে তাদের জীবন ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে, এই গাইডে তার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বারার বিভিন্ন এলাকার শিশু ও তরুণদের মতামত নিয়ে, যুব ফোরাম ও অংশগ্রহণমূলক বিভিন্ন গ্রুপের প্রতিনিধিদের সহযোগিতায় গাইডটি তৈরি করা হয়েছে। শিশু ও তরুণদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর জন্য এতে বাস্তবভিত্তিক নির্দেশনা রয়েছে, যাতে তাদের অংশগ্রহণ অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হয়।

২৮ আগস্ট, শুক্রবার মাইল এন্ড স্টেডিয়ামে গ্রীষ্মকালীন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে নতুন গাইডটি চালু করা হয়। অনুষ্ঠানে বারার বিভিন্ন এলাকার সামার ক্যাম্প আউটডোর অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশ নেওয়া ১৫০ জনেরও বেশি তরুণ উপস্থিত ছিল।

পরিষেবা, প্রকল্প, নেইবারহুড, ভবন ও পাবলিক স্পেস সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে শিশু, কিশোর ও তরুণদের মতামত দেওয়ার সুযোগ তৈরি করাই এই গাইডের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তারা নিজেদের ধারণা তুলে ধরতে, সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখতে এবং তাদের অংশগ্রহণের ফলে কী পরিবর্তন হয়েছে তা দেখতে পারবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসের প্রতিটি শিশু ও তরুণের বিকশিত হওয়ার, নিজের সম্ভাবনা পূরণ করার এবং নিজের মতামত তুলে ধরার সুযোগ থাকা উচিত। এই গাইড শিশু, তরুণ ও পরিবারগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করে পরিষেবা তৈরি, ফলাফল উন্নত এবং তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া একটি শিশু-বান্ধব বারো গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে।\"

মেয়র আরও বলেন, “এই গাইড তৈরিতে যেসব তরুণ তাদের মতামত, অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে সহযোগিতা করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের অবদান নিশ্চিত করবে যে তরুণদের অংশগ্রহণ অর্থবহ হবে এবং তারা টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।”

চিলড্রেন, ইয়াং পিপল অ্যান্ড লাইফ চান্সেসের ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “এই গাইডের মাধ্যমে শিশু ও তরুণদের নিজেদের জীবনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্তে মতামত দেওয়ার আরও সুযোগ তৈরি হবে। যুব ফোরাম, পরামর্শ গ্রহণ, বিভিন্ন প্রকল্প কিংবা পরিষেবা তৈরির মতো নানা উপায়ে তারা অংশ নিতে পারবে।

“আমরা চাই অংশগ্রহণ প্রক্রিয়া সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও কার্যকর হোক। এর মাধ্যমে বিভিন্ন পটভূমির তরুণরা তাদের মতামত ও ধারণা তুলে ধরতে এবং তাদের অংশগ্রহণ কীভাবে পরিবর্তন আনছে তা দেখতে পারবে। আমি সব তরুণকে তাদের জন্য সবচেয়ে উপযুক্ত উপায়ে এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।”

গ্রীষ্মজুড়ে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ইয়ুথ সেন্টারের তরুণরা বিএমএক্স, ক্যানোয়িং ও ক্লাইম্বিংসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। এসব কার্যক্রম ছিল ইয়াং টাওয়ার হ্যামলেটসের বৃহত্তর সামার প্রোগ্রামের অংশ। এই কর্মসূচির মাধ্যমে বারার তরুণদের নতুন দক্ষতা অর্জন, বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া এবং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। ইয়ুথ সেন্টার, লেজার সেন্টার ও পার্কে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরুণদের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দেশের অন্যতম সেরা সহায়তা প্রদানকারী কাউন্সিল। কাউন্সিলই দেশের একমাত্র স্থানীয় কর্তৃপক্ষ, যারা এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাওয়েন্স বা ইএমএ পুনরায় চালু করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের জন্য গ্র্যান্ট দেওয়ার ক্ষেত্রেও টাওয়ার হ্যামলেটস অল্প কয়েকটি কাউন্সিলের মধ্যে একটি।

স্কিমটি পুনরায় চালুর পর থেকে কাউন্সিল ৬,৪৩৮ জন শিক্ষার্থীকে পড়াশোনার খরচে সহায়তার জন্য মোট ৫৭ লাখ ৫০,২০০ পাউন্ড গ্র্যান্ট দিয়েছে।

এছাড়া টাওয়ার হ্যামলেটসই দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ, যারা প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলের সব শিক্ষার্থীর জন্য ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল চালু করেছে। গত বছর কাউন্সিল স্কুলের পোশাক কেনার খরচে পরিবারগুলোকে সহায়তা করতে স্কুল ইউনিফর্ম গ্র্যান্ট কর্মসূচিও চালু করেছে।

টাওয়ার হ্যামলেটসে তরুণদের অংশগ্রহণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে ইয়াং টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইটে (www.youngtowerhamlets.org.uk/get-involved/youth-participation)

কমিউনিটি এর আরও খবর